বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় ও প্রস্তুতি সভা

​আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর ও সম্প্রীতিময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যুৎ সরবরাহ বিরামহীন রাখা, ভাঙাচোরা রাস্তাঘাট দ্রুত মেরামত, ট্রাফিক নিয়ন্ত্রণ, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী দলকে প্রস্তুত রাখার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, মতো বিনিময় সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।

এছাড়াও পূজামণ্ডপ ও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষে আলোচনায় অংশ নেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উৎপল রক্ষিত, সাধারণ সম্পাদক অলক কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক সমীরণ দাশ তপন, সাবেক সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্তী, সহ-সভাপতি অ্যাডভোকেট অঞ্জন প্রসাদ ও বিকাশ চন্দ্র দে, ইঞ্জিনিয়ার ভব শংকর ধর, যুগ্ম সম্পাদক বাবু দাশ বাবলু, মাস্টার রূপক কান্তি ঘোষ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক অসীম চক্রবর্তী, দপ্তর সম্পাদক নারায়ণ চক্রবর্তী এবং অধ্যাপক তপন সুশীল, কোষাধক্ষ সুবল দেব প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান বলেন, “বাংলাদেশ ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। প্রতিটি ধর্মের উৎসব যাতে সুন্দর, নিরাপদ ও আনন্দময় পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে সরকার ও প্রশাসন সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। চন্দনাইশে যেকোনো মূল্যে সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সরকারি নির্দেশনা মেনে বিসর্জনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি আয়োজকদের প্রতি আহ্বান জানান।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, “পূজা চলাকালে মণ্ডপগুলোর সুরক্ষায় নিয়মিত পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে পরিচালনা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে সার্বিক নজরদারি নিশ্চিত করতে হবে।”

সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নির্বিঘ্নে ও আনন্দময় পরিবেশে পূজা আয়োজনে প্রশাসনের গ্রহণ করা পদক্ষেপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: