বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জোন অধিনায়ক

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
অক্টোবর ৮, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি শান্তিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ, পিএসসি।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) পরিদর্শনকালে জোন অধিনায়ক বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের উপস্থিতিসহ শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।

এ সময় বিদ্যালয়ের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় পরিদর্শনকালে জোন অধিনায়ক শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান এবং একটি সুন্দর ও কার্যকর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

জোন অধিনায়কের এ পরিদর্শনকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের উন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে আরও উৎসাহ ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: