শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৩১, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক এবং সমাজসেবক প্রয়াত ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সামাজিক ব্যক্তিবর্গ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে পরিচালক এর বাসভবন  প্রাঙ্গণে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বিশেষ প্রার্থনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণ করেন সিসিএইচপির প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লালরুন ময় বম, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট টু ডিরেক্টর সৌমেন খিয়াং এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সহসভাপতি নুতন বিকাশ চাকমা।

অনুষ্ঠানে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হাসপাতালের কনসালট্যান্ট সার্জারি ও ক্লিনিক্যাল চিফ ডা. বিলিয়ম এ সাংমা। পরিশেষে বাইবেল পাঠ ও প্রার্থনা পরিচালনা করেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের প্রধান পালক রেভারেন্ড দিলীপ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার শিমসোন চাকমা।

উল্লেখ্য, ২০১০ সালের ৩১ অক্টোবর ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা. এস.এম. চৌধুরী। ১৯০৭ সালে যুক্তরাজ্যের ব্যাপ্টিস্ট মিশনারি সোসাইটির (বিএমএস) উদ্যোগে প্রতিষ্ঠিত চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে তিনি ১৯৬৫ সালে প্রথম বাংলাদেশি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

চিকিৎসাসেবা, সমাজকল্যাণ ও মানবসেবায় তাঁর অবদান চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালসহ সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে আজও স্মরণীয়। তাঁর কর্মময় জীবন ও মানবিক আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গভীর মর্যাদায় তাঁর ১৬তম মৃত্যুবার্ষিকী পালন করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সেনা বাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

লংগদুতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত 

১৬ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে কাউখালীর রনীর লাশ উত্তোলন 

রামগড় ইমিগ্রেশন কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

ঈদগাঁওয়ে আগুন পুড়ে ছাই হলো গাড়িসহ ২টি দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ৭ লক্ষাধিক টাকা

বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির অশোক তালুকদার

বিজয় দিবসে কাপ্তাই সেনাজোন অটল ছাপান্ন  এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা  

জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি

দেশ সেরা এটিও কাপ্তাইয়ের আশীষ কুমার আচার্য্য

error: Content is protected !!
%d bloggers like this: