শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়ি থানায় ১৯৯৫ সালের বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ১৯৯৫ সালের বন আইনের মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি থানার এএসআই (নিঃ) রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার তিনকোনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি চিনি অং মার্মাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চিনি অং মার্মা তিনকোনিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম তুরি অং মার্মা।

পুলিশ সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক জারিকৃত ওয়ারেন্ট রয়েছে। সিআর সাজা মামলা নং-৯৬/৯৫, ধারা-৩৩, বন আইন, ১৯২৭-এর আওতায় তাঁকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেফতারের পর তাঁকে শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: