সোমবার , ২ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে অসহায় ব্যক্তিকে সেলাই মেশিন দিল ৪১ বিজিবি স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে বিজিবির মানবিক উদ্যোগ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ

মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাইয়ে এক অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে সেলাই মেশিন দিয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি), ওয়াগ্গাছড়া জোন।

রোববার (১ নভেম্বর) ব্যাটালিয়নের ছোটকরদিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ব্যক্তি অনিমোহন চাকমার হাতে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

সেলাই মেশিনটি অনিমোহন চাকমার হাতে তুলে দেন ছোটকরদিয়া বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলিম হিরন।

বিজিবির এ উদ্যোগের মাধ্যমে অনিমোহন চাকমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করার প্রত্যাশা করা হচ্ছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই সীতা পাহাড়ে বন্য হাতির আক্রমনে শিক্ষার্থীর মৃত্যু

‎অমর একুশে বইমেলায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান: বিভিন্ন স্টল পরিদর্শন

দীঘিনালায় ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

কাপ্তাই থানার পৃথক অভিযানে দুই আসামি গ্রেফতার

লংগদু নৌকা ডুবিতে নিহত এবং আহত পরিবারের মাঝে মিনহাজ মুরশীদের সহায়তা প্রদান

বাঘাইছড়িতে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ

দুর্যোগ মোকাবেলায় বিলাইছড়িতে প্রস্তুতি সভা

ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের উদ্ধার দাবিতে / রাজস্হলীতে ৩৬ ঘন্টার হরতাল অবরোধের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত

রাঙামাটি শহরের চম্পক নগর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পাহাড়ে কফি  চাষে সফলতার দ্বার প্রান্তে

error: Content is protected !!
%d bloggers like this: