মঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের উদ্ধার দাবিতে / রাজস্হলীতে ৩৬ ঘন্টার হরতাল অবরোধের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
ডিসেম্বর ২০, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ

 

রাজস্থলীতে নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের দাবিতে বাঙ্গালহালিয়া নাগরিক পরিষদের ডাকে রাজস্থলী, চন্দ্রঘোনা ও বান্দরবান সড়কে (মঙ্গলবার, বুধবার, ) ৩৬ ঘন্টা ডাকা অবরোধের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বাঙ্গালহালিয়া সাপ্তাহিক বাজার মেলেনি।

২০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডাকা সড়ক অবরোধে রাজস্থলী থেকে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রাজস্থলী উপজেলায় বাস ষ্টেশন, রাজস্থলী বাজার, হ্নারামুখ, বড়ইতলা, ইসলামপুর বাজার, মুক্তিযোদ্ধা সড়ক, পাথরবন পাড়া, শফিপুর, বাঙ্গালহালিয়া বাজার, কাকড়াছড়ি সড়ক, আমতলা, বটতলা, ছাগল খাইয়া এলাকায় আন্দোলনকারীরা পিকেটিং করতে দেখা গেছে।

পিকেটিংগে নেতৃত্ব দেন আন্দোলন কমিটির সভাপতি এমদাদুল হক মিলন, পুলক চৌধুরী, সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউপি সদস্য বাদশা আলমগীর, রেজাউল আলম, মিজানুর রহমান, মাসুম সরদার, মাসুম তালুকদার, কাইয়ুম হোসেন মিরাজ প্রমুখ।

নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের দাবিতে আন্দোলনে কর্মসূচি আলোকে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক কমিটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রাজস্থলী উপজেলা চত্বর ও বাঙ্গালহালিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে আন্দোলন কমিটির সভাপতি এমদাদুল হক মিলন বলেন শফিপুর এলাকায় বাসিন্দা সাবেক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকায় নিখোঁজ হয়েছেন। দীর্ঘ ১৭ দিন অতিবাহিত হলেও এখনো তার কোন সন্ধান মিলেনি। তাই নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধার না হওয়া পর্যন্ত নাগরিক কমিটি আরও কঠোর কর্মসূচি হাতে নিবেন বলে জানান।

আন্দোলনের ৩য় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার ৩৬ ঘন্টা সড়ক অবরোধের প্রথম দিনে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

রাজস্থলী থানার ওসি জাকির হোসেন বলেন, রাজস্থলীতে সচেতন নাগরিক কমিটির ডাকা হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের বিষয়টি জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক তাকে উদ্ধারের জন্য সকল প্রকার কৌশল অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে হরতাল অবরোধ শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে রাজস্থলী, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ও রাজস্থলী, চন্দ্রঘোনা থানা পুলিশ বেশ কয়েকটি স্থানে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়ির মৎস্য চাষীদের বিনামূল্যে উপকরণ বিতরণ

মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপে প্রথম হয়েছে খাগড়াছড়ি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ

ডা. এস এম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও প্রার্থনা

সকল জাতি গোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতির মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলতে চাই- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল

অন্ধকারে বন্দি রাজস্থলীর চুশাক পাড়া: বিদ্যুৎ-নেটওয়ার্কহীন গ্রামে থমকে আছে জীবন

কাপ্তাইয়ে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাজেকে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবি

রোয়াংছড়িতে ২৯ ও ৩০ দুইদিন ব্যাপী প্রয়াত ভান্তে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

রোয়াংছড়িতে ২৯ ও ৩০ দুইদিন ব্যাপী প্রয়াত ভান্তে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

হাশিমপুর নতুন আদর্শ গ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: