মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার অনুশীলন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ৩, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ

“Be a Hand Washing Hero” অর্থাৎ “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার অনুশীলনের আয়োজন করা হয়। এতে মহালছড়ি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুপম শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রহমত উল্যা, প্রেসক্লাব সভাপতি দীপক সেন।

আলোচনা সভায় হাত ধোয়ার প্রয়োজনীয়তা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুস্থ থাকতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিশুদের মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং পরিবার ও সমাজে হাত ধোয়ার সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে মহালছড়ি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ

ঈদগাঁওর গোমাতলী সমিতির সাবেক সম্পাদকের জানাযা সম্পন্ন

কাপ্তাইয়ে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মঙ্গলবার পাহাড়ের প্রথম রামগড়ে ইমিগ্রেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে– মুহাম্মদ শাহজাহান

স্বাধীনভাবে কথার বলার যে সুযোগটা পেয়েছি সেটা জাতির পিতা বঙ্গবন্ধুর কারণে- সুপ্রদীপ চাকমা

কেপিএমের মাদক ব্যবসায়ী বটন মল্লিক আটক 

কাপ্তাই অফিসার্স ক্লাবে বিদায় ও বরণ অনুষ্ঠান

পাহাড়ে উন্নয়ন বিরোধীদের সুখবর নেই- ব্রি. জেনারেল জাহাঙ্গীর আলম

রাঙামাটির ফারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সেনাবাহিনীর মানবিক সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: