সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওর গোমাতলী সমিতির সাবেক সম্পাদকের জানাযা সম্পন্ন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ২২, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীর প্রবীণ মুরব্বি হাবিবুর রহমান (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

২২ ডিসেম্বর (সোমবার) সকাল ৮ টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার পোকখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর গোমাতলী রাজঘাট গ্রামের মৃত ছৈয়দুর রহমানের বড় পুত্র এবং বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ হোসেনের বড় ভাই।

মৃত্যুকালে তাঁর ৩ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জটিল কঠিন রোগে ভুগছিলেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি গোমাতলী রাজঘাট গ্রামের দীর্ঘ সময় ধরে সমাজ সর্দার, মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। তিনি মহেশখালী কালামারছড়া মধুপুর দরবারের একনিষ্ঠ ভক্ত ও অনুরক্ত ছিলেন। একই সাথে গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। একইদিন বাদে মাগরিব রাজঘাট জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযায় মরহুমের স্মৃতি রোমন্থন করেন পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুদ্দিন, সাংবাদিক সেলিম উদ্দিন ও মরহুমের ছোট ভাই আবু শামা আজাদ। পরে তিনি জানাযায় ইমামতি করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মধুপুর দরবারের সাজ্জাদানশীন (পীর)  সৈয়দ বাকি বিল্লাহ মঃজিঃআঃ। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট মরহমের ছোট ভাই সাংবাদিক এস এম ছৈয়দ উল্লাহ আজাদ মাত্র ৫৫ বছর বয়সে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মগবানে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী  

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে বিলাইছড়িতে সেনাবাহিনীর প্রীতি ফুটবল ম্যাচ

রাঙামাটিতে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক গুরুতর আহত

রাইখালীর লেমুছড়িতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

রাঙামাটিতে ইমাম সমিতির আলোচনা সভা / শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে

রাঙামাটি জেলা পরিষদ মার্কেটের প্লট ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগ: ব্যবস্থা নিতে গড়িমসি

স্কুলের তালাবন্দি কক্ষের মেঝেতে পড়ে আছে ৯’শ ৫৪টি সোলার প্যানেল

রাঙামাটিতে ফ্যাসিস্ট আওয়ামী দোসররা প্রকাশ্য ষড়যন্ত্রে লিপ্ত– বিএনপি-জামায়াত

বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে বরকলে আরো ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রকল্প গ্রহণ; অনিয়মের অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: