চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রহমতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন রহমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় রহমতপুর বিওপির একটি টহলদল সীমান্তের রহমতপুর এলাকায় ২টি ভারতীয় গরু জব্দ করে। গরুগুলোর সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় ব্যাটালিয়ন। বিজিবি বলছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকান্ড এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে।


















