শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশে বিএনপির বিক্ষোভ

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
নভেম্বর ২০, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে আগুন, অস্ত্র লুট ও বাসে অগ্নিসংযোগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার (২০ই নভেম্বর) বিকালে চন্দনাইশ পৌরসভাস্থ শাহ আমিন পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা বলেন, আমরা দেখছি নিষিদ্ধ সংগঠনের নেতারা দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে। পালিয়ে থেকে তাদের নেতারা হুকুম দিচ্ছে, সেই হুকুম শুনে মিছিল করছে, গাড়িতে আগুন দিচ্ছে। সারাদেশের ন্যায় চন্দনাইশেও কিছু ফ্যাসিস্ট শান্ত চন্দনাইশকে অশান্ত করার জন্য মাঠে নেমেছে। আজকের বিক্ষোভ থেকে তাদের উদ্দেশ্য বলতে চাই চন্দনাইশে ফ্যাসিস্টের দোসরদের স্থান হবে না। কেউ শান্ত চন্দনাইশকে অশান্ত করার চেষ্টা করলে কোনো অবস্থাতে ছাড় দেয়া হবে না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে। আরো বলেন,বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। এখানে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিক্ষোভ শেষে হযরত শাহ আমিন উল্লাহ মাজারে বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়ার জম্মদিন উপলক্ষে দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেন, জসিম উদ্দিনসহ চন্দনাইশ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন চন্দ্রঘোনা থানার ওসি

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)’র ব্যবস্থাপনায় বেকার তরুনদের কারিগরী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কাপ্তাইয়ের বড়ইছড়িতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা

রাঙামাটিতে গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

মহালছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

দূর্নীতিগ্রস্ত ব্যক্তি কখনো সমাজের মঙ্গল বয়ে আনতে পারে না-সামশুদ্দোহা চৌধুরী

মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে প্রদর্শিত হবে মোধই

কাপ্তাইয়ে অবস্থিত বিএসপিআই এ আন্দোলনের সমর্থনে মশাল মিছিল

কাপ্তাইয়ে প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: