রবিবার , ২২ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কঠিন চীবরদান উপলক্ষে শাক্যমনি বৌদ্ধ বিহার পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছে মহালছড়ি জোন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ২২, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত পবিত্র কঠিন চীবরদান উৎসব পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের আওতাধীন বিজিতলা সাব জোন কমান্ডার ক্যাপ্টেন রিয়াদ হোসেন। এ সময় বিহারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিহারের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে বিজিতলা সাব জোন কমান্ডার বিহারে উপস্থিত হয়ে প্রথমে বিহারের বড় ভান্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বিহার পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং কঠিন চীবরদান উৎসবের সার্বিক আয়োজন ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, এলাকার ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় স্থানীয় জনগোষ্ঠীর পাশে রয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে মহালছড়ি জোন বিহারের পাশে থাকবে বলে বিহার পরিচালনা কমিটিকে আশ্বস্ত করেন।

পরিদর্শন শেষে মহালছড়ি জোনের পক্ষ থেকে বিজিতলা সাব জোন কমান্ডার বিহারের বড় ভান্তের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন।

স্থানীয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে সহযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ পাহাড়ি অঞ্চলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যা বর্ণমালা ও কাহিনি কাব্যর ২ পুস্তকের মোড়ক উন্মোচন

রাজস্থলীতে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

একই রাতে ইসলামী ফ্রন্ট নেতা মোজাম্মেল ফকিরের পিতা-মাতার ইন্তেকাল

সড়ক দখলমুক্ত ও ক্যাম্পাসে নিরাপত্তাসহ নানা দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন 

দীঘিনালায় পানিবন্দি হাজার পরিবার; খাগড়াছড়ি রাঙামাটি বাঘাইছড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটিতে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ইসলামি আন্দোলন’র মতবিনিময় সভা

রাজস্থলীতে তিনটি পূজা মান্ডপে দূর্গা উৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন

খাগড়াছড়িতে পাকুয়াখালীর ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার দাবি

error: Content is protected !!
%d bloggers like this: