বুধবার , ২৫ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৫, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতিতদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির অর্থায়নে এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম,  বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা এবং হিল ফ্লাওয়ার এর   আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বুধবার  (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল, ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি। নির্যাতিতদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা রহমত উল্লাহ  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো: ড: এনামুল হক হাজারী,  সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা এবং কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সাইমুল ইসলাম।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  স্বাস্থ্য রওশন আরা বেগম।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্যাতনের শিকার নারীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঘরে বসে ভাতা পাচ্ছেন জুরাছড়ির বয়স্ক বিধবা প্রতিবন্ধীরা

সোয়া ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন নিখিল কুমার চাকমা

রমজানকে স্বাগত জানিয়ে রামগড়ে জামায়াতের র‍্যালি

ঈদগাহ রশিদ আহমদ কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

কাপ্তাই থানা পুলিশ এর ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জুরাছড়িতে ৩৫ টি প্রাথমিক বিদ্যালয়কে ল্যাপটপ বিতরণ

জুরাছড়ি / মেয়ের বয়সী প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ১

ঈদগাঁওয়ে মডেল হাসপাতাল ও ব্লাড ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালী বিএনপির সভাপতি জাহাঙ্গীর পেলেন ‘একুশে স্মৃতি সংসদ’ পদক

রাজস্থলী সেনাবাহিনীর দুস্থ ও গরীব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: