শুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার বিশ্বজয়ের স্বপ্নপূরণ, নেপালের দুর্গম ৪ ট্রেইলসহ ১২টি শৃঙ্গ ও গিরিপথ জয়

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৭, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ

দীর্ঘ ১০৪ দিনের দুঃসাহসিক অভিযানের পর অবশেষে স্বপ্ন পূরণ করলেন রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গার সাইক্লিস্ট বীর কুমার তনচংগ্যা। প্রথম বাংলাদেশি ও প্রথম আদিবাসী সাইক্লিস্ট হিসেবে সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতা থেকে সাইকেল চালিয়ে ভারত হয়ে নেপালে পৌঁছে দেশটির দুর্গম চারটি ট্রেইল, এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম গিরিপথ এবং পাঁচটি পর্বতশৃঙ্গ জয় করার লক্ষ্য পূরণ করেছেন তিনি। অভিযানের প্রতিটি গুরুত্বপূর্ণ চূড়ায় উড়িয়েছেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নেপালের মানাসলু সার্কিটের সর্বোচ্চ গিরিপথ লারকে লা পাসের ৫ হাজার ১০৬ মিটার (১৬ হাজার ৭৫২ ফুট) উচ্চতায় পৌঁছে সকাল ৯টা ৪৮ মিনিটে শেষ নির্ধারিত পাস সামিট সম্পন্ন করেন তিনি।এর মধ্য দিয়ে তাঁর দীর্ঘদিনের স্বপ্নের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সফল সমাপ্তি ঘটে।

জানা যায়  গত ১৬ আগস্ট ২০২৬ কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতার স্থান (সি লেভেল জিরো পয়েন্ট) থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন বীর  কুমার তনচংগ্যা। ভারত হয়ে সড়কপথে নেপালে পৌঁছে শুরু করেন একের পর এক দুর্গম পাহাড়ি অভিযান। দীর্ঘ এই যাত্রায় তাঁকে মোকাবিলা করতে হয়েছে প্রচণ্ড গরম, হাড়কাঁপানো শীত, তুষারপাত, প্রতিকূল আবহাওয়া, দুর্গম পাহাড়ি পথ, শারীরিক ক্লান্তি ও আর্থিক সংকটের মতো নানা চ্যালেঞ্জ।

তাঁর অভিযানের মূল লক্ষ্য ছিল নেপালের চারটি দুর্গম ও চ্যালেঞ্জিং ট্রেইল—এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প ও মানাসলু সার্কিট জয় করা। পাশাপাশি এভারেস্ট অঞ্চলের কংমা লা, চো লা ও রেনজো লা—এই তিনটি উচ্চতম গিরিপথ এবং নাংকারশাং পিক, ছুকুং রি পিক, কালাপাথর, গোকিও রি ও পিকে পিকসহ পাঁচটি পর্বতশৃঙ্গের চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি।

বীর কুমার তনচংগ্যার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্প, ৪ নভেম্বর ৫ হাজার ৪১৬ মিটার উচ্চতার অন্নপূর্ণা সার্কিটের থরং লা পাস এবং ৯ নভেম্বর ৪ হাজার ১৩০ মিটার উচ্চতার অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করেন তিনি। সর্বশেষ ২৭ নভেম্বর ৫ হাজার ১০৬ মিটার উচ্চতার লারকে লা পাস সামিটের মধ্য দিয়ে মানাসলু সার্কিটের নির্ধারিত লক্ষ্য পূরণ করেন।

এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম পাসের মধ্যে ২১ সেপ্টেম্বর ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার কংমা লা পাস, ১ অক্টোবর ৫ হাজার ৪২০ মিটার উচ্চতার চো লা পাস এবং ৬ অক্টোবর ৫ হাজার ৩৬০ মিটার উচ্চতার রেনজো লা পাস জয় করেন তিনি।
এ ছাড়া পাঁচটি পর্বতশৃঙ্গের মধ্যে ১৮ সেপ্টেম্বর ৫ হাজার ৮৩ মিটার উচ্চতার নাংকারশাং পিক, ১৯ সেপ্টেম্বর ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার ছুকুং রি পিক, ২৩ সেপ্টেম্বর কালাপাথর, ৪ অক্টোবর ৫ হাজার ৩৫৭ মিটার উচ্চতার গোকিও রি এবং ১৩ অক্টোবর ৪ হাজার ৬৫ মিটার উচ্চতার পিকে পিকের চূড়ায় আরোহণ করেন।

তবে তাঁর এই অভিযান কেবল পাহাড়ের চূড়ায় পৌঁছানো কিংবা ব্যক্তিগত রেকর্ড গড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। স্বেচ্ছায় রক্তদান এবং জলবায়ু ন্যায়বিচার (ক্লাইমেট জাস্টিস) বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও ছিল এই অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য।

অভিযানের পেছনে বিশেষ সহযোগিতার কথা উল্লেখ করে  বীর কুমার তনচংগ্যা বলেন, সার্কভুক্ত দেশের ভিসা প্রাপ্তিসহ সার্বিক সহযোগিতা দিয়ে তাঁর এই অভিযান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাঙামাটি জেলার সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ ছাড়া অভিযানের শুরু থেকে বিভিন্ন সময়ে যারা সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অভিযান এখানেই শেষ হচ্ছে না। পরিকল্পনার বাইরে আগামী ২৮ নভেম্বর মানাসলু বেস ক্যাম্প সামিটের পরিকল্পনা রয়েছে তাঁর। এরপর দেশে ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো অভিযানের বিস্তারিত অভিজ্ঞতা, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরবেন বলে জানিয়েছেন এই সাইক্লিস্ট।

কাপ্তাইয়ের পাহাড়ি জনপদ থেকে শুরু করে বিশ্বের অন্যতম দুর্গম পর্বতাঞ্চলে বাংলাদেশের পতাকা ওড়ানোর এই যাত্রা কেবল একজন অভিযাত্রীর স্বপ্নপূরণ নয়, বরং দেশের তরুণ প্রজন্মের জন্যও সাহস, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১ টাকায় হ্যাপিনেস ফর রমাদান

বিলাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ চলমান

কাপ্তাইয়ের রাইখালীতে ভিজিএফ চাল পেলেন ১৪০০ জন

রাঙামাটি পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরায় সম্মাননা পেলেন আল আমিন সাজিদ

জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপ

২০০৫ সালে গ্রেনেড হামলা প্রতিবাদে রাঙ্গুনিয়ার রাজানগর ও ইসলামপুরে আ.লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ছয় দফা দাবীতে কাপ্তাই স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

হেলে পড়েছে বিদ্যুতের খুটি; ঠিক করছে না বিদ্যুৎ বিভাগ

মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: