মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাজারফান্ডের ভুমি বন্ধকী বন্ধ হওয়ায় দুর্ভোগ বেড়েছে- অংসুই প্রু চৌধুরী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
মার্চ ২৯, ২০২২ ৬:১০ অপরাহ্ণ

বাজার ফান্ড এলাকায় ভুমি রেজিস্ট্রেশন ও বন্ধকী কার্যক্রম বন্ধ হওয়ায় জনগণের ভোগান্তি বেড়েছে। জনগণের এ ভোগান্তি লাঘবে জনস্বার্থ বিবেচনায় ২০১৯ সালের আগে যে নিয়ম এবং পদ্ধতিতে বাজারফান্ড এলাকার ভূমি রেজিষ্ট্রেশন এবং বন্ধকী কার্যক্রম চলতো সে নিয়ম অনুসরণ করে ভূমি রেজিষ্ট্রেশন এবং বন্ধকী কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
মঙ্গলবার সকালে জেলা পরিষদের নতুন এনে· ভবনে জেলা পরিষদের মাসিক উন্নয়ন সভায় এ অনুরোধ জানান অংসুই প্রু চৌধুরী।
তিনি আরো বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ২০১৯ সাল থেকে বাজার ফান্ড এর জায়গার রেজিষ্ট্রেশন এবং বন্ধক প্রক্রিয়া বন্ধ থাকায় সুবিধাভোগীরা সরকারি ব্যাংক থেকে ঋণ সুবিধা নিতে পারছে না। এতে জনগণ অর্থনৈতিকভাবে চরম ভোগান্তিতে পড়েছে।
তিনি আরো বলেন, সরকার একটি অভিন্ন নীতিমালার অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের জন্য শিক্ষক নিয়োগ করে থাকে। সামগ্রিক বিচারে পার্বত্য অঞ্চলের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় এ এলাকার জন্য নীতিমালাটি শিথিল করা প্রয়োজন। তিনি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষকদের অন্যত্র বদলীর ছাড়পত্র প্রদান না করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা: আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, জুড়াছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাঙামাটি পৌরসভা কাউন্সিলর জুবাইতুন নাহার, সিভিল সার্জন প্রতিনিধি ডা: বিনোদ শেখর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসান ইকবাল চৌধুরী, রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রভাষক সুন্দ্রসেন চাকমা, সহ জেলার সকল সরকারী দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বিএনপির সাংগঠনিক সভা / আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মৃত ব্যক্তিরাও রাতে ভোট দিতে আসে-জয়নুল আবেদীন ফারুক

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের শিক্ষার গুনগত মান-উন্নয়নে অভিভাবক সমাবেশ

কেএনএফের প্রধান সমন্বয়ক গ্রেফতার; স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান শান্তি কমিটির

অশ্রুজলে কাপ্তাইয়ের দুই শিক্ষককে স্মরণ করলেন সহকর্মীরা

ফারুয়ার ডেবাছড়ায় একটি মাত্র বেইলি ব্রিজে ভাগ্য বদলে যাবে ৫ গ্রামের মানুষের

২০ মাস সাজার পর ফের গ্রেফতার প্রতারক রু‌বেল

৯ বছর পর মেয়েকে ফিরে পেলেন মা

নজরুল বর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জুরাছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ ৫ জন গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: