মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়েছে পাহাড়ের মানুষ

প্রতিবেদক
হিমেল চাকমা, রাঙামাটি
এপ্রিল ১২, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ

পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে পাহাড়ে বসবাসরত পাহাড়িরা। মঙ্গলবার সকালে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে ফুল ভাসায় পাহাড়ি  জাতিগোষ্ঠীর লোকজন।

বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল ভাসানো উৎসব আয়োজন করে। বৈসাবী উদযাপন কমিটি শহরের রাজবাড়ি ঘাটে ফুল ভাসানো উৎসব আয়োজন করে। এটি উদ্বোধন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান।

এছাড়া ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন গর্জনতলিতে, জুমফুল থিয়েটার বন্দুকভাঙার বালুচরে ফুল ভাসানো উৎসব আয়োজন করে।

বাংলা পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে ফুল ভাসায় ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকজন। তারা বিশ্বাস করেন এ ফুল ভাসানোর মধ্যে দিয়ে পুরনো বছরে মুছে গিয়ে নতুন বছরে সুখ শান্তি বয়ে আনে।

বৈসাবীকে কেন্দ্র করে পুরো পাহাড় জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। স্থানীয়রা ছাড়াও স্থানীয় প্রশাসনও মেতেছে এ উৎসবে। ফুল ভাসানো উৎসব উদ্বোধন করতে এস-

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমি পাহাড়ের এত আনন্দ এত রং দেখে আমি আনন্দিত। পাহাড়িদের এ উৎসব বাংলাদেশের সংস্কৃতিকে উজ্জল করেছে। পাহাড়ের মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ বৈসাবী পালন করছে। জেলা প্রশাসনের সকল কর্মকর্তা এ উৎসবে যোগ দিয়েছে। এ ধরণের বাংলাদেশ পেয়ে আমরা গর্ববোধ করি’।

১৩ এপ্রিল মঙ্গলবার মুল বিজু। এদিন ঘরে ঘরে খাবারের আয়োজন চলবে। ১৫ ও ১৬ এপ্রিল মারমাদের জল উৎসবের মধ্যে দিয়ে পাহাড়ের ১৫ দিন ব্যাপী বৈসাবী উৎসব সমাপ্ত হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা 

পার্বত্য এলাকায় ব্যবসার প্রসার বৃদ্ধির জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদোক্তা সৃষ্টি করতে হবে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

আগামীকাল কাপ্তাই সফরে আসছেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার

রাঙামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৫ জন

রাঙামাটিতে মাশরুম চাষ উন্নয়নে মাঠ দিবস অনুষ্ঠিত

বিলাইছড়িতে জাতীয় যুব দিবস পালিত

রাঙামাটির কাউখালী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ডংনালায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

মদ খেয়ে মারামারিতে রুমায় একজনের মৃত্যু

ট্রাক্টর উল্টে মানিকছড়িতে নিহত ১, আহত ৩

error: Content is protected !!
%d bloggers like this: