মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
মার্চ ১৭, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ইসলামাবাদ গজালিয়া রাজঘাট এলাকার একটি মাছের প্রজেক্ট থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গজালিয়া রাজঘাট এলাকায় মোস্তফা কামালের মালিকানাধীন একটি মাছের প্রজেক্টে প্রথমে মরদেহ পানিতে ভাসতে দেখা যায়। এমনতর খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলের আশপাশে ভিড় জমায়।

স্থানীয় বাসিন্দা সোনা মিয়া জানান, মরদেহটি মূলত কামাল ও দিদারের মালিকানাধীন প্রজেক্ট এলাকায় পড়ে ছিল এবং লাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, মৃত ব্যক্তির গলা ও চোখের কাছে আঘাতের চিহ্ন দেখা গেছে।

মাছের প্রজেক্টের মালিক মোস্তফা কামাল বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকেই আমি বিষয়টি জানতে পেরেছি। তারা জানায়, আমার প্রজেক্টে একটি লাশ ভাসতে দেখা গেছে। তবে লাশটি কার এবং কীভাবে সেখানে এলো, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ট্রাফিক পুলিশের আয়োজনে পরিবহন চালক ও সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

দীঘিনালায় শীতবস্ত্র ও চিকিৎসা সেবা দিল বিজিবি

মহালছড়িতে প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশের উদ্বোধন

অনলাইনে ফার্ণিচার অর্ডার করে প্রতারণার শিকার প্রবাসী: পুলিশের হস্তক্ষেপে ফিরে পেলেন ফার্ণিচার

কাপ্তাইয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ৩ দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলার উদ্বোধন

অজিত তালুকদার কাপ্তাইয়ের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতি নির্বাচিত

আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী / ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

লংগদুতে নৌকার ইঞ্জিনে হিজাব পেচিয়ে শিশুর মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: