মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই, উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ১৪, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

কক্সবাজার ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবার  একেবারে নি:স্ব হয়ে গেছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা রাত ৭টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত তিন বসতঘর মালিক হচ্ছে উক্ত এলাকার মৃত সিরাজুল হকের দুই ছেলে রাসেল ও সোহেল এবং হোছন আলীর ছেলে জাবের আহমদ।

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল সিদ্দিকী জানান, সোহেলের রান্না ঘর থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে নেয়, তার আগেই দুই ভাইয়ের বসত ঘরের পাশাপাশি প্রতিবেশী ছাবেরের ঘর ও যাবতীয় কিছু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।  সৌভাগ্যবশত পরিবারের সদস্যরা আগুন থেকে কোনমতে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ও জালালাবাদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি। তারা  ক্ষতিগ্রস্ত পরিবারকে পৃথকভাবে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে বৈসুক উপলক্ষে নৃগোষ্ঠীর মানুষের মাঝে সেনাবাহিনীর অর্থ সহায়তা

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা মাঠে আসছেনা কুরবানির পশু: হতাশ ক্রেতা বিক্রেতা

কাপ্তাই উপজেলা সদরে রবি নেটওয়ার্ক বন্ধ: সরকারি সেবা প্রদানে বিঘ্ন

কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৪১ লিটার চোলাই মদ সহ আটক- ২

কাপ্তাইয়ে পক্ষকাল ব্যাপী বিজয় মেলা শুরু

আগামী ১৭ মার্চ কাপ্তাইয়ে মহা বারুনী স্নান ও সীতা মেলা: আগমন ঘটবে ১০ হাজার পুর্ণাথীর

বিলাইছড়িতে কাপ্তাই তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা 

খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১২ ডিসেম্বর রাঙামাটি জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮১ হাজার ২২৪ শিশু

খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪’শ ১০টি ল্যাপটপ বিতরণ করেছে জেলা পরিষদ

error: Content is protected !!
%d bloggers like this: