সোমবার , ১৬ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সংবাদপত্রের কালো দিবস পালন করলো কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ১৬, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

আজ ১৬ জুন, সাংবাদিক সমাজের ইতিহাসে একটি স্মরণীয় ও প্রতিবাদী দিন—সংবাদপত্রের কালো দিবস। এই দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং-২৫৭৫) প্রথমবারের মতো দিবসটি পালন করে সংগঠনের নিজস্ব উদ্যোগে।

দিবসটি উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা আতাহার ইকবাল, নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার এমআর খোকন, নবনির্বাচিত প্রচার সম্পাদক ও দৈনিক কক্সবাজার-এর সিনিয়র রিপোর্টার বেদারুল আলম এবং সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল। সভাটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম জাফর।

এ সময় আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম (দৈনিক বণিক বার্তা), সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান (দৈনিক আজাদী), সদস্য দৈনিক সংবাদ এর নিজস্ব প্রতিবেদক জসিম উদ্দিন ছিদ্দিকী, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, সিনিয়র সদস্য আবদুল মতিন চৌধুরী, জিয়াউল করিম, স.ম. ইকবাল বাহার চৌধুরী, বিজয় টিভির এম শাহ আলম, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি অরোজ ফারুক, দৈনিক হিমছড়ির শহর প্রতিনিধি আমিনুল কবির, সাংবাদিক মোজাম্মেল হক, অন্তর দে বিশাল, ফয়সাল রিয়াদ, প্রবাল নিউজের আলম, দৈনিক নওরোজের প্রতিনিধি আবদুল্লাহ খান, এবাদুল্লাহ এবং আরিফুল কবির।

বক্তারা বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার যে কোনো প্রচেষ্টা রুখে দাঁড়াতে হবে সম্মিলিতভাবে।” তারা আরও বলেন, “ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সাহসের প্রতীক হয়ে থাকবে এই কালো দিবস।”

আলোচনায় বক্তারা ফ্যাসিবাদমুক্ত সমাজ ও মুক্ত সাংবাদিকতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লাখো মানুষের সাধুবাদে শেষ হল রাজবন বিহারের কঠিন চীবর দান

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাদকসহ আটক

নানিয়ারচরে পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পরিকল্পনা পর্যালোচনা সভা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খানা খন্দে ভরে গেছে ভেদভেদি-আসামবস্তি-তবলছড়ি সড়কে; বেড়েছে দুর্ভোগ

ওয়াদুদ ভুঁইয়ার হুশিয়ারি / ইফতারে বাঁধা দিলে বিজুর দিনে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি দেবে বিএনপি

ভিসি নিয়োগের দাবিতে রাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অভাবের সংসারে থমকে গেছে তিন সন্তানের স্বপ্ন

মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা: জেলায় শ্রেষ্ঠ অহিদ উল্লাহ্

ঈদগাঁওয়ে বিলম্বিত এক্সপ্রেস ছাড়ল সাড়ে ৩ ঘণ্টা পর

error: Content is protected !!
%d bloggers like this: