মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধিতে বাড়লো বিদ্যুৎ উৎপাদন 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ২, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

টানা কয়েকদিন বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি  জেলার  কাপ্তাই কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের( কপাবিকে)  বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।   আজ ( মঙ্গলবার) সকাল ৯ টা  পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে ৪ টি ইউনিট হতে বিদ্যুৎ  উৎপাদন হয়েছে ১ শত ৬৪  মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের  মঙ্গলবার (২ জুলাই)  সকাল সাড়ে ৯ টায় জানান , টানা বৃষ্টিতে  কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার   সকাল ৯ টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হয়েছে ১ শত ৬৪ মেগাওয়াট।

তৎমধ্যে ১ নং ও ২ নং ইউনিট হতে ৪২ মেগাওয়াট করে ৮৪ মেগাওয়াট এবং ৪ নং ও ৫ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট সহ সর্বমোট ১ শত ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।যেটি চলতি বছরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক উৎপাদন। পানির পরিমাণ যদি বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।বর্তমানে ৩ নং ইউনিট বন্ধ রয়েছে বলে তিনি জানান।

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা  জানান,  বছরের এই সময় কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৮৪দশমিক ১৬ ফুট এমএসএল থাকার কথা থাকলেও মঙ্গলবার  কাপ্তাই হ্রদে পানি পরিমাণ রয়েছে রুলকার্ভ অনুযায়ী ৮৩ দশমিক ৬৯ ফুট মীন সি লেভেল।  যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল।  তবে কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।

উল্লেখ, কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বমোট ২ শত ৩০-৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।  তবে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে  হ্রদের পানি না কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। কারণ পানি বাড়লেও পরিকল্পিতভাবে কাপ্তাই হ্রদে ড্রেজিং না হওয়াতে  হ্রদের ভিতরে পলি জমেছে। ফলে এর  ড্রেজিং করা জরুরি বলে দাবি করে এলাকাবাসী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো গর্তে পরিনত, দুর্ঘটনার শিকার পৌরবাসী

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি সম্মেলন হচ্ছে ১৭ মে

রাঙামাটি মেডিকেল কলেজে ঠিকাদারের দরপত্র ছিনতাই

বাঘাইছড়িতে এম হাশিম পৌর স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন 

পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়িতে জ্বালানী তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

কাপ্তাই হ্রদে পানি কমায় / জুরাছড়িতে নৌ যাত্রীদের চরম ভোগান্তি 

কাউখালীতে ইপসার মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

রাঙামাটিতে বাস চাপায় দুই গোয়েন্দা সদস্য নিহত

error: Content is protected !!
%d bloggers like this: