বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে কাপ্তাইয়ে অবস্থিত  বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আর ই ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১১ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার গবাগনা বাঙালি পাড়ায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ এবং শিশুরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। দূর-দূরান্ত থেকেও অনেকে চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে আসেন।

সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসির তত্ত্বাবধানে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।

১১ আর ই ব্যাটালিয়ন সূত্র জানায়, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: