রবিবার , ২৪ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নতুন ঘর পাচ্ছেন ৯০ পরিবার 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ২৪, ২০২২ ১২:২১ অপরাহ্ণ

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে দুই শতক জমি সহ নতুন ঘর পাচ্ছেন রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৯০ টি অসহায় পরিবার।

২৪ এপ্রিল রবিবার সকাল দশ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বাঘাইছড়ি উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯০ টি ঘর তৈরির কাজ সম্পুর্ন করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ঘরের জন্য ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।

এছাড়াও প্রতিটি ঘরের সাথে বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য একটি করে গভীর নলকূপ, এক হাজার লিটার টাংকি, সাবমার্সেবল পাম্প, বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, বাড়িতে যাওয়ার সড়ক তৈরির পাশাপাশি সাবলম্বি হওয়ার জন্য বিনা সুধে ঋণের ব্যবস্থাও রয়েছে।

আগামী ২৬ এপ্রিল সকাল ১১ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের শুভ উদ্বোধন করবেন এবং উপকার ভোগী পরিবারের মাঝে হস্তান্তর করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বাঘাইছড়িতে তিন ধাপে এরই মধ্যে ২৫০ টি পরিবার এমন নতুন ঘর পেয়েছেন। আগামীতেও ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর তৈরির তালিকা তৈরি কাজ চলমান রয়েছে ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মারমা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন

রামগড়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

রাঙামাটিতে এনসিপির সমাবেশ ঘিরে উত্তেজনা, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জুরাছড়িতে ভিটামিন-এ ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা

তমিজিয়া মাদরাসা ৫৫ বছর পর পেল আধুনিকমানের নতুন একাডেমিক ভবন

জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলামের পিতার মৃত্যুতে শোক

রাঙামাটিতে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরিক্ষা

নারীর ক্ষমতায়নে জন্য প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন-দীপংকর তালুকদার এমপি

রমজানে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম

পার্বত্য চট্টগ্রামের জন্য প্রকল্প প্রস্তাবনার আহবান মানুষের জন্য ফাউন্ডেশনের

error: Content is protected !!
%d bloggers like this: