শনিবার , ৭ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঙালহালিয়াতে ইয়াবাসহ আটক ১ 

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
মে ৭, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার কাপ্তাই অটল ৫৬ বেঙ্গলের অধীন বাঙালহালিয়া ক্যাস্পে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবককে ৭ মে শনিবার আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম অংসিনু মারমা (৩২)। তার বাড়ী রাজস্থলী উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়া এলাকায়। বর্তমানে সে বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঙালহালিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সঙ্গীয় সেনা ফোর্স সহ চন্দ্রঘোনা থানার বাঙালহালিয়া এলাকার বাজারের উপর থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে( ৪৭)পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইতিপূর্বে সে পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক সংগঠন, পি সি জে এস এর সক্রিয় সদস্য ছিল বলে সেনা সূত্রে নিশ্চিত করেছেন। তার স্বীকার উক্তিতে স্বীকার করেন সে ইয়াবা ব্যবসায় জড়িত।

চন্দ্রঘোনার থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন এবং বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে রবিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে ২টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন

৭১ এর অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি সাধন করেছে- পার্বত্য প্রতিমন্ত্রী

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত এমদাদুল হক মিলন

প্রকৃতিনির্ভর কৃষিতে পাহাড়ের কৃষকদের সফলতার গল্প

কুতুবদিয়া সৈকতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মহান বিজয় দিবস উদযাপন

রাঙামাটিতে ২০২৪ এইচপিভি টিকাদান শুরু: লক্ষ্যমাত্রা সাড়ে ২৯ হাজার

কাপ্তাইয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে ১১ মোটরসাইকেল চালকের জরিমানা

লংগদু উপজেলা চেয়ারম্যান বারেক সরকারের বিরুদ্ধে ইউনিয়ন আ.লীগ নেতাকে জুতাপেটার অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: