বুধবার , ১১ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে খেলার মাঠ রক্ষার দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

 

রাঙামাটির লংগদুতে ‘মাঠ বাঁচাও, প্রজন্ম বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের নাগরিক সমাজ।

বুধবার (১১ মে) বেলা ১২টায় উপজেলা সদরে লংগদু প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেছে উপজেলার সচেতন বাইট্টাপাড়া এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে।

মানববন্ধনে বক্তব্য দেন, বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন ফরাজী সাকিব, এবিএস মামুন, রবিউল ইসলাম, মোঃ মিজানুর রহমান, স্থানীয় সংবাদকর্মী আরমান খান ও স্থানীয় খেলোয়াড়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাইট্টাপাড়া এলাকাটি জনবসতিপূর্ণ একটি এলাকা। এখানে একটি মাত্র উন্মুক্ত খেলার মাঠ ছাড়া আর কোন খেলার মাঠ নাই। মাঠের পূর্ব পাশে মসজিদের জায়গা থাকার পরও, উন্মুক্ত খেলার মাঠে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। একারণে মাঠটিতে আর খেলাধুলা করা যাচ্ছে না। এতে করে যুব সমাজ বিশেষ করে ছাত্ররা মোবাইল ফোনে আসক্তসহ বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে যাচ্ছে।

মসজিদের জায়গায় মসজিদ নির্মাণ করে খেলার মাঠটি উন্মুক্ত রাখার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। পরে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জনি রায় এর মাধ্যমে।

বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন ফরাজী বলেন, যারা মাঠ রক্ষার দাবীতে মানববন্ধনে অংশ নিয়েছে তারা কেউই মসজিদ নির্মাণের বিপক্ষে নয়। আমরাও চাই এই এলাকায় একটি মডেল মসজিদ নির্মাণ করা হউক। কিন্তু এলাকার একমাত্র খেলার মাঠকে ধংস করে না। আমাদের খেলার মাঠও প্রয়োজন মসজিদও প্রয়োজন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন ডুবে দুর্ভোগ, বন্ধ হতে পারে ফেরি

বাঘাইছড়িতে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

রাজস্থলীতে জনপ্রতিনিধিদের জড়িয়ে মিথ্যা অভিযোগ প্রচার ও মামলার বিরুদ্ধে মানববন্ধন 

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির আর্থিক সহায়তা প্রদান 

দীঘিনালায় ৪ পর্যটক অপহরণে গ্রেফতার ২

চন্দ্রঘোনা ইউনিয়নে ২ জন চেয়ারম্যানসহ ৪০ জনের মনোনয়ন পত্র জমা

বিশেষ কর্মসূচির মাধ্যমে পাহাড়ে কৃষির উন্নয়ন সম্ভব-অংসুইপ্রু চৌধুরী

কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালন 

কাপ্তাইয়ে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি

error: Content is protected !!
%d bloggers like this: