বুধবার , ১১ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু , নিখোঁজ আরো একজন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১১, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীর পানিতে গোসল করতে নেমে ২ পর্যটক নদীর পানিতে তলিয়ে গেছে। এদের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে নৌ বাহিনীর ডুবুরীরা। নিখোঁজ রয়েছে আরো একজন। বুধবার বিকাল পৌনে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান সীতাঘাট এলাকায় ৬ জন বন্ধু গোসল করতে কর্ণফুলী নদীতে নামে। গোসল পর্যায়ে সবাই নদীর গভীর খাদে পড়ে যায়। এদের মধ্যে থেকে ৪ জন সাতরিয়ে নদীর কুলে ফিরতে পারলেও দুজন পানিতে ডুবে যায়।

ঘটনার সংবাদ পেয়ে নৌ বাহিনী ডুবুরি দল সীতার ঘাট এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে  বিকাল ৫ টার দিকে একজনকে মৃত উদ্ধার করেন। তার নাম লোকেস বৈদ্য (১৯) সে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে। সেই চট্টগ্রাম ইসলামিয়া কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন।

এ ঘটনায় চট্টগ্রাম সদরঘাট এলাকার অপূর্ব সাহা (১৮)) নামে একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে নৌ ডুবুরীরা।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিদর্শক নুরুল করিম বলেন, সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীর পানিতে গোসল করতে নেমে ৬ পর্যটক নদীর পানিতে তলিয়ে যায় তাদের মধ্যে ৪ জন সাতঁরিয়ে উঠতে পারলে ২ জন নদীর পানিতে তলিয়ে যায়।

 

এদিকে ঘটনার সংবাদ পাওয়ার পর পরই কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কার্যক্রম তদারক করেন।

এ সময় চন্দ্রঘোনা ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ( সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট) কাপ্তাই নৌ বাহিনী ডুবুরি দল নিখোঁজ যুবকের  উদ্ধারে কার্যক্রম পরিচালনা করছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীনের উইঘুর মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবি

দীঘিনালাতে মানবিক যুব সমাজ এর কার্যালয় উদ্বোধন 

৫ দফা দাবি আদায়ে কাপ্তাই পিআইও অফিসে কর্মবিরতি

রাঙামাটির লংগদুতে চার সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

দীঘিনালায় ৪ পর্যটক অপহরণে গ্রেফতার ২

ঈদগাঁওয়ে টেকসই বন ও জীবিকায়ন সুফল প্রকল্পের টহল টিমের মাঝে পোষাক বিতরণ

কাপ্তাই এলপিসিতে কারখানায় চুরি হওয়া যন্ত্রাংশসহ একজন আটক

রুমায় কাজুবাদাম ও কপি চাষের উপর কৃষক প্রশিক্ষণ

রাঙামাটি জেলা গণঅধিকার পরিষদ কমিটির অনুমোদন: নেতৃত্বে বাসার-রোমান

কাপ্তাইয়ে পেশাগত কোর্স বিষয়ক প্রশিক্ষকগণের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

error: Content is protected !!
%d bloggers like this: