বৃহস্পতিবার , ১২ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবসের নানা আয়োজন 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১২, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট এর উদ্যোগে বৃহস্পতিবার (১২মে) বর্নাঢ়্য র‍্যালী, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিবসটটি উপলক্ষে বিকেল সাড়ে ৩ টায় হাসপাতাল চত্বর হতে একটি বর্নাঢ়্য র‍্যালী বের হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিন করে লিচুবাগান এবং কুষ্ঠ হাসপাতাল হয়ে আবারোও হাসপাতালে এসে শেষ হয়। এতে হাসপাতালের চিকিৎসক এবং শতাধিক নার্স অংশ নেন।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে র‍্যালীর উদ্বোধন করেন।

পরে বিকেল সাড়ে ৫ টায় দিবসটি উপলক্ষে হাসপাতালের স্টাফ ক্লাবে কেক কাটা, আলোচনা সভা এবং নার্সদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাসপাতালের সহকারী নার্সিং সুপারভাইজার মলি মেসিমার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। এইসময় আরো বক্তব্য দেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ড বিলিয়ম এ সাংমা।

অনুষ্ঠানে নার্সদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র স্টাফ নার্স শোভা মধু।

আধুনিক নার্সিং পেশার রুপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী এ তারিখে আন্তর্জাতিক নার্স দিবসটি উদযাপন করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারসাম্য, ক্ষমতায়ন এবং উদ্ভাবনী শক্তিতে পার্বত্যবাসীকে আরও বেশি পারদর্শী হতে হবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাইয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

দক্ষ ও স্মার্ট পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকদের প্রতি

কাউখালীতে জাতীয় যুব দিবস পালন

২৬ বছর পর সভাপতি পদ নিয়ে লড়াই হচ্ছে / রাঙামাটি আ’লীগের সম্মেলন: রাজনৈতিক অঙ্গনে উত্তাপ

খাগড়াছড়ির ৫৮ পূজা মন্ডপে জেলা পরিষদের ১০ লক্ষ টাকা অনুদান

বাঘাইহাটে সেনা জোন কমান্ডারের সঙ্গে মতবিনিময় সভা

১৭ ইউনিয়নে মাত্র ৪ টিতে জয় পেয়েছে আওয়ামীলীগ

কাপ্তাইয়ে চবি সাংবাদিকতা বিভাগের ফিল্ড ওয়ার্ক

কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: