সোমবার , ১১ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জীবতলীতে স্কুলড্রেস ও অর্থ বিতরণ সেনাবাহিনীর

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১১, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ড্রেস ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।

সোমবার সকাল সাড়ে ১০ টায় জীবতলী সেনানিবাসে জীবতলী ইউনিয়নের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুলব্যাগ, পানির ফ্লাক্স এবং সিলিং ফ্যান বিতরণ করা হয়।

এইছাড়া হরিনছড়া এলাকার প্রতিবন্ধী এক পরিবারকে ১৫হাজার টাকা, ডলুছড়ি মঈনপাড়া অসুস্থ পারিবারকে ৩ বান টিন এবং ঐ এলাকার দুস্থ শিশু সুজন চাকমাকে নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়।

৭ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মো.ফেরদৌস হাসান পিএসসি উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন ।

এইসময় তিনি বলেন ,পার্বত্যঞ্চলে শান্তি শৃংখলা রক্ষায় ‘অপারেশন উত্তরণ’ অধীনে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস পরিশ্রম করে চলছে। এবং অত্র অঞ্চলের অবকাঠামোগত ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যক্ষভাবে অবদান রেখে চলছে’।

বিতরন অনুষ্ঠানে ৭ আর ই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোস্তাকিন, ক্যাপ্টেন মাহামুদুল হাসান, ক্যাপ্টেন কাউছার, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ এলাকার জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

দেশ সেরা এটিও কাপ্তাইয়ের আশীষ কুমার আচার্য্য

নির্বাচন ঘিরে বাঘাইছড়িতে বিজিবির মাঠপর্যায়ের প্রস্তুতি

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের অভিযানে কারিগর পাড়া হতে  জ্বালানি কাঠ আটক: পিক আপ জব্দ

সময় আর প্রযুক্তি কেড়ে নিয়েছে কামারদের মুখের হাসি

কাপ্তাইয়ে স্কুলে স্কুলে শিশুবরণ উৎসব, কেক কেটে শিশুদের উষ্ণ অভ্যর্থনা 

রুমায় সাংবাদিকদের সাথে রুমা জোন কমান্ডারের মতবিনিময়

ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা দূরীকরণের আলোচনা সভা ও মানববন্ধন

শিক্ষা উন্নয়ন ও সবুজ প্রকৃতি গড়তে মহালছড়িতে সেনাবাহিনীর সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: