বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে জাতীয়  প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৬, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি” প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এই উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে কাপ্তাই উপজেলা প্রশাসন ভবনের সভাকক্ষ কিন্নরীতে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এসময় তিনি বলেন, দেশীয় প্রজাতির প্রাণী উন্নত আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং এর মাধ্যমে  জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে হবে। সেই প্রেক্ষিতে পাহাড়ে বসবাসকারী পাহাড়ি ও বাঙালী সবাইকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী এর সভাপতিত্বে কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায়   আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ আহসান হাবীব। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন। খামারীদের পক্ষে বক্তব্য প্রদান করেন লেয়ার খামারী মোঃ আব্দুর রহিম।

র‍্যালি এবং আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খামারীরা  উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এক কিলোমিটার দূরেই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, তবুও বিদ্যুৎ বঞ্চিত কলাবুনিয়াবাসী

নির্ধারণ হলো নানিয়ারচর সড়কের ভাড়া

হেলে পড়েছে বিদ্যুতের খুটি; ঠিক করছে না বিদ্যুৎ বিভাগ

চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবিপ্রবিতে বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম আকরামের প্রতিকৃতি স্থাপন

বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করছেন অমর কুমার দে

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে লড়াইয়ের আভাস

কাপ্তাইয়ে পবিত্র ঈদে- মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: