শুক্রবার , ২০ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্যাঞ্চলের আদিবাসী ও পার্বত্য চুক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে-সন্তু লারমা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২০, ২০২২ ৩:১১ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের অস্থিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র অব্যাহত আছে। সে সাথে উন্নয়নের নামে পার্বত্য চুক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রও অব্যাহত আছে। অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
শুক্রবার সকালে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে পাহাড়ী ছাত্র পরিষদের ৩৩ প্রতিষ্ঠা বার্ষিকী ২৬ তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন সন্তু লারমা।
সন্তু লারমা বলেন, পার্বত্য চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন তুলে নেওয়ার কথা উল্লেখ করা কিন্তু চুক্তির ২৫ বছর পরও পার্বত্য চট্টগ্রামে সামরিক শাসন জারি থাকায় পাহাড়ের মানুষ এখনো স্বাধীনভাবে চলা ফেরা করতে পারে না। কথা বলতে পারে না।


সন্তু লারমা আরো বলেন, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন তো করছে না বিপরীতে চুক্তি বাস্তবায়নের জন্য যারা আন্দোলন করছে তাদের বিভিন্নভাবে দমন করছে। বিভিন্ন দল সৃষ্টি করে তাদের নিশ্চিহ্ন করার চক্রান্ত করে যাচ্ছে।
পার্বত্য চুক্তি বাস্তবায়ন বিলম্বিত না করে

রোডম্যাপ ঘোষণা করে দ্রুত চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবী জানান সন্তু লারমা।


পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমার সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন, সাংবাদিক নজরুল কবির, শিক্ষক শিশির চাকমা, আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক ম্যাথিউ চিরান, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা।

সন্তু লারমার বক্তব্য ভিডিও

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খুলে দেওয়া হলো চন্দ্রঘোনার থানাঘাট-মিশন সড়ক:  চলছে যানবাহন 

দীঘিনালার মেরুংয়ে বন্যা দুর্গতদের ত্রাণ দিল উপজেলা বিএনপি

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পানি সংরক্ষণে বন কাজ করে স্পঞ্জের মতো– কর্মশালায় পার্বত্য সচিব মশিউর রহমান এনডিসি

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কাপ্তাইয়ে চাল বিতরণ 

অদম্য নারী পুরস্কার পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত

জনগণের ঐক্যবদ্ধ সমর্থনই ধানের শীষের বিজয়ের পথ সুগম করবে- লুৎফুর রহমান কাজল

ঈদগড়ে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম উদ্ধার

বিলাইছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজী কালীশাহ্ (রঃ) ওরশ মাহফিল উদযাপন

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: