মঙ্গলবার , ৩১ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই লেক দখল করায় দুজনকে কারাদন্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ৩১, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ

 

কাপ্তাই লেকের সরকারি খাস জমি দখল করে ইমারত নির্মাণের দায়ে দুজনকে পৃথকভাবে মোট তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে বন্ধ করে দেয়া হয়েছে নির্মাণ কাজও।

সোমবার (৩০ মে) দুপুরে জেলা সদরের আসামবস্তি আর্জেন্টিনা ব্রিজ সংলগ্ন এলাকায় এক অভিযানে তাদের আটক করা হয়। পরে বিনাশ্রম কারাদন্ড দিয়ে দু’জনকেই কারাগারে পাঠানো হয়। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার খবরটি নিশ্চিত করেছেন।

সোমবার জেলা সদরের আসামবস্তি এলাকায় কাপ্তাই লেকের মধ্যে জলেভাসা জমি অবৈধভাবে দখল করে সহযোগীদের নিয়ে ইমারত নির্মাণ কাজ করছিলেন দন্ড পাওয়া দু’জন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার ইউএনও পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান।

এ সময় ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলে অবস্থান করা মিশু মল্লিক ও তার সহযোগী অমৃত গুপ্ত অপুকে পৃথকভাবে মোট তিন দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তবে মিশুর সহযোগী অন্য শ্রমিকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেন এবং একইসাথে নির্মাণকাজ বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, কারাদণ্ডাদেশ পাওয়া মিশু মল্লিক এসময় ভ্রাম্যমাণ আদালতের সাথে বাকবিতন্ডা করতে থাকে। পরে মিশু ও তার সহযোগী অপুকে রাঙামাটি কোতোয়ালি থানার এস আই মাসুদের কাছে হস্তান্তর করেন ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে আইনী প্রক্রিয়া শেষে দু’জনকে জেলে পাঠায় থানা পুলিশ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীবর দান প্রস্তুতির খোঁজ নিতে রাজবন বিহারে জেলা প্রশাসক

বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক সেবা সপ্তাহ পালিত

ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাঘাইছড়িতে

মহালছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল

কচুরিপানায় ভোগান্তি বেড়েছে কাপ্তাইয়ে;  নৌ চলাচলে ধীরগতি

পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নে পরিবীক্ষণ কমিটির এ সভা- পার্বত্য উপদেষ্টা

ঈদগাঁওয়ে বিটিসিএলের জমিতে ফের ব্যানার, আড়ালে হচ্ছেটা কি?

জুরাছড়িতে জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

লংগদুতে কৃষকের মাঝে সার ও ধান বীজ বিতরণ

লংগদুতে স্পীড বোট দুর্ঘটনায় মহিলা নিহত; আহত দুই

error: Content is protected !!
%d bloggers like this: