রবিবার , ৫ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ৫, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন অপরাধের ৪ টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার পৃথক পৃথক অভিযানে কাপ্তাইয়ের নতুন বাজার এবং ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।

এসময় নতুন বাজারের সুমন মেডিকেল হল ও হক মেডিকেল হল নামক দুটি দোকানে নিয়ম বহির্ভূতভাবে পশু ঔষধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় মৎস্য খাদ্য আইন ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ২০ ধারায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে চন্দ্রঘোনা ইউপি নির্বাচন উপলক্ষ্যে আচরণ বিধি প্রতিপালন না করে পোস্টারিং এর দায়ে ৭ নং ওয়ার্ডের দুই সাধারণ সদস্য প্রার্থীকে প্রত্যেককে ৫শত টাকা করে করে সর্বমোট ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আগামী ১৫ জুন ইভিএম পদ্ধতিতে এই ইউনিয়ন এর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

অভিযান পরিচালনাকালীন সময়ে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ এনামুল হক হাজারী, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

মদ খেয়ে মারামারিতে রুমায় একজনের মৃত্যু

আধুনিকতার ছোঁয়া নিয়ে শিলছড়িতে তৈরী হচ্ছে নিসর্গ প্রিমিয়াম পড হাউজ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

কাপ্তাইয়ে পুজা মন্ডপে বিজিবির আর্থিক অনুদান

রাঙামাটিতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইউপিডিএফের পরিচালক নিহত

বিলাইছড়ির বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছে কারিতাস ও আশিকা

লিলি পাংখোয়ার জন্য কাপ্তাই ইউএনও’র ভালোবাসা

কাউখালীতে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে মত বিনিময় সভা করলেন দীপংকর তালুকদার

রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ শিক্ষার্থীকে জেলা প্রশাসনের সম্মাননা

error: Content is protected !!
%d bloggers like this: