সোমবার , ২৭ জুন ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ের ফের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ২৭, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ

 

ফের রাঙামাটির কাপ্তাই উপজেলায় দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী ১ কোটি হতদরিদ্র পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান কার্যক্রমের অংশ হিসাবে সোমবার (২৭ জুন) কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর সাফছড়ি এবং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম কলাবাগান এলাকায় এই বিক্রি কার্যক্রম শুরু হয় বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন( পিআইও) কর্মকর্তা রুহুল আমিন।

তিনি জানান, সরকার নির্ধারিত ডিলারের মাধ্যমে ট্যাগ অফিসারদের উপস্থিতিতে টিসিবি কার্ডধারী প্রতিজনকে ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা করে ২২০ টাকা), প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকা (২ কেজি ১৩০ টাকা) এবং প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে সর্বমোট ৪০) ৫ টাকায় ৩ টি পণ্য প্রদান করা হচ্ছে।

পিআইও জানান, দ্বিতীয় পর্যায়ে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে ৭ হাজার ৬ শত ৫১ জনকে পর্যায়ক্রমে আগামী ৩ জুলাই পর্যন্ত টিসিবির পণ্য দেওয়া হবে।

এদিকে সোমবার(২৭ জুন) সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ওয়াগ্গা ইউনিয়ন এর সাফছড়ি এবং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম কলাবাগান এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন এবং হত দরিদ্র পরিবারের মাঝে টিসিবির পণ্য তুলে দেন।

এইসময় ওয়াগ্গার সাফছড়িতে কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উদীচী বৃহত্তর বনরূপা শাখার আয়োজনে বর্ষা বরণ

ঈদগাঁওয়ে রেলওয়ের জমি দখল, পাল্টাপাল্টি হামলার অভিযোগ

পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক সহায়তা করলেন প্রভাষক আবু তালেব

কোটা সংস্কারের দাবি রাঙামাটিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের বাধা

কাপ্তাইয়ে ৭৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ 

সাজেকে হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির মানবিক সহায়তা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি” প্রকল্পের জুরাছড়িতে অবহিতকরণ সভা

কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেফতার

কক্সবাজারে অন্ধ শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও

দীঘিনালায় রোভার সদস্যদের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: