শনিবার , ১৬ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে অস্ত্র ঠেকিয়ে সাবেক ইউপিডিএফ কর্মীকে অপহরণ 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ১৬, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের গঙ্গারাম দুলুছড়ি এলাকায় নিজ বাড়ী থেকে অস্ত্র ঠেকিয়ে সাবেক ইউপিডিএফ কর্মী রবিন চাকমা (৪০) ওরফে গুরোয়ে কে তুলে নিয়েগেছে প্রতিপক্ষের অস্ত্রধারীরা।

এ ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক সংগঠন সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ। তবে জেএসএস অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ বলছে, থানায় কেউ অভিযোগ করেনি।

ইউপিডিএফ সাজেক ইউনিয়নের সমন্বয়ক আর্জেন্ট চাকমা অভিযোগ করে বলেন, ১৫ জুলাই শুক্রবার রাত দশ ঘটিকায় জেএসএস সন্তু দলের ক্যাডার চিনু মারমার নেতৃত্বে ৭/৮ জনের একটি সশস্ত্র দল রবিন চাকমার বাড়িতে হানা দিয়ে তাকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়, এখন পর্যন্ত তার কোন হদিস মেলেনি।

স্হানীয়রা জানিয়েছেন, রবিন চাকমা ওরফে গুরেয়া বিগত পাঁচ বছর আগে ইউপিডিএফের রাজনৈতিক দলের সাথে কাজ করতো দীর্ঘদিন থেকে দলের বাহিরে থেকে সামান্য ব্যাবসা বানিজ্য করে চলছিলো কিন্তু গত রাতে সন্ত্রাসীরা তাকে অপহরণ করছে।

জেএসএস (সন্তু) দলের বাঘাইছড়ি কমিটির সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা ওরফে দিপবাবু এই অভিযোগ অস্বীকার করে বলেন, সাজেকে আমাদের সাংগঠনিক কার্জক্রম নেই এই অপহরণের সাথে জেএসএস সন্তু জড়িত নয়।

এদিকে ঘটনার প্রায় প্রায় ২৪ ঘন্টা সময় পার হলেও রবিন চাকমার এখনো কোন সন্ধান না মেলায় উৎকন্ঠায় রয়েছে তার পরিবার।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল আলম বলেন, আমরা এখনো কোন লিখিত অভিযোগ পায়নি, তবে পুলিশের পক্ষ থেকে সাজেক সহ মাচালং এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে হরতাল বিরোধী শান্তি সমাবেশ

জেএসএসের ‘বক্তব্য প্রত্যাহারের’ দাবি নাকচ দুই নারী সংগঠনের

কাপ্তাইয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা কমিটি ঘোষণা

রাঙামাটিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসনের নির্বাচনী আইনশৃঙ্খলা সভা

নিরাপদ খাদ্য ও প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় বাঘাইছড়িতে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

বড়ইছড়ি কাদেরী স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার উদ্বোধন 

কাপ্তাই লেক নিয়ে বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য প্রসঙ্গে

পাউবো’র ইক্ষু, সাথী ফসল, গুড় উৎপাদনের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়িতে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: