মঙ্গলবার , ১৯ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তৈসা সামাই বেঃ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
জুলাই ১৯, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলা সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা সুধন্য কার্বারী পাড়াস্থ তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ি সদর জোন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন।

মঙ্গলবার(১৯জুলাই)সকালে তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে বিদ্যালয়ের প্রতিনিধি ও প্রধান শিক্ষক সূর্যলাল ত্রিপুরা ও শিক্ষকদের মাঝে ১৫টি হাই বেঞ্চ ও ১৫টি লো বেঞ্চ (১৫জোড়া)বেঞ্চ বিতরণ করা হয়। জানা যায়,প্রত্যন্ত এলাকার ছেলেমেয়ের লেখাপড়ার সুবিধার্থে তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৭ সালে স্থাপিত হয়।

এ বিদ্যালয়ে ৪জন শিক্ষকদের ক্লাস পরিচালনা করা হয়। শিক্ষার্থীর সংখ্যা প্রথম শ্রেণিতে ৪০জন, দ্বিতীয় শ্রেণিতে ১৯জন, তৃতীয় শ্রেণিতে ১৮জন, চতুর্থ শ্রেণিতে ২২জন ও পঞ্চম শ্রেণিতে ৭জন,মোট ১০৬জন শিক্ষার্থী এ বিদ্যালয়ে পড়াশোনা করছেন।

এ স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন সূর্যলাল ত্রিপুরা, সহকারী শিক্ষক ভূবন মনি ত্রিপুরা, বাবলী ত্রিপুরা ও কৃতান্তি ত্রিপুরাসহ মোট ৪জন বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান,এ বিদ্যালয়ে শিক্ষকেরা বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। আমাদের জন্য সরকারিভাবে সম্মানী ভাতা বা বেতন প্রদানের ব্যবস্থা করলে আমরা কিছুটা হলেও অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাবো।তিনি স্কুল উন্নয়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হিমেল চাকমার অনুসন্ধানী বইয়ের মোড়ক উন্মোচন

রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে ঈদগাঁও উপজেলা বিএনপির মানববন্ধন

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় পরিচালক

কাপ্তাইয়ে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা: গুজবে কান না দেওয়ার আহবান 

কাউখালীতে দূর্গা পূজার নিরাপত্তায় উপজেলা প্রশাসনের বিশেষ আইনশৃঙ্খলা সভা

দুস্থ অসহায় ও দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে মানিকছড়ির ইউএনও

পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত ও ষড়যন্ত্র বন্ধে স্মারকলিপি দিলো পিসিসিপি

কাপ্তাইয়ে আত্মপ্রকাশ করল মানবিক সংগঠন “বি পজেটিভ”

কাউখালীতে মারমা তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামী ফাহিম গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: