বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে মারমা তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামী ফাহিম গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ২৩, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালীতে মারমা তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. ফাহিমকে অবশেষে গ্রেপ্তার করেছে রাঙামাটি জেলা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার (২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কদম রসূল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ। আজ বুধবার বিকেলে তার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ফাহিমকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফাহিম (২৫) কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আনোয়ারের ছেলে।

এর আগে, গত ১৭ এপ্রিল রাতে ফাহিম তার বাড়িতে ভাড়া থাকা ২২ বছর বয়সী এক মারমা তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে। বাঁধা দিলে সে মারধর করে আহত করে তরুণীকে। পরবর্তীতে ওই মারমা তরুণী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা গ্রহণ করে এবং তাকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। মামলার এজাহারে ভুক্তভোগী অভিযোগ করেন, এর আগেও ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় আসামী ফাহিম তাকে একাধিকবার ধর্ষণ করেছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামী ফাহিমকে গ্রেপ্তার করতে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। আজ বুধবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কদম রসূল এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা ইতোমধ্যে আসামীকে কাউখালী থানায় নিয়ে যাচ্ছি। পরর্বতীতে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশ সাতবাড়িয়ায় সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরীর ওরশ শরীফ সম্পন্ন

চন্দ্রঘোনা থানার অভিযানে দেশীয় চোলাইমদ সহ আটক ২

ওয়াগ্গা চা বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত 

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও

দেশের স্বার্থে মেজরিটি- মাইনরিটি নয়, সবাইকে ইউনিটি হতে হবে– মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাঘাইছড়িতে কালবৈশাখীর তান্ডব, ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি 

রাঙামাটির ঘাগড়া-বড়ইছড়ি সড়কে বন বিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন  

জনপ্রতিনিধিদের হুমকির প্রতিবাদে ও বিপুলদের খুনিদের গ্রেফতারের দাবিতে পানছড়িতে বিক্ষোভ

বাঘাইছড়িতে অবৈধ করাতকল উচ্ছেদ করল বন বিভাগ

কাপ্তাই লেকের পোনা মাছ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ

error: Content is protected !!
%d bloggers like this: