মঙ্গলবার , ২৬ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে নির্মাণ শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ২৬, ২০২২ ১:৪২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে নির্মাণ শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার হতে ৩দিনব্যাপি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে ১শত জন নির্মাণ শ্রমিক অংশ নিচ্ছেন।

কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় এবং কাপ্তাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী। ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী মোঃ সবুজ হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম ও সুজিত চাকমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: