শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ফের বিপুল পরিমান বিদেশী সিগারেটসহ আটক-২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ২৫, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

রাঙামাটি শহরে ফের অবৈধ বিদেশী সিগারেট পাচার ও মজুদ করে রাখার দায়ে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক রাজু’সহ দুই সিগারেট ব্যবসায়িকে হাতেনাতে আটক করেছে কোতয়ালী থানার পুলিশ। আটককৃত আরেকজন হলেন সুমিত্র চাকমা। বৃহস্পতিবার রাতে রিজার্ভ বাজারের মহসিন কলোনীতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান পরিচালনা করে ছাত্রদল নেতা রাজুর বাসা থেকে তার হেফাজতে থাকা প্রায় ১৫ লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে। সিগারেটসহ ২জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে একটি চক্র রাঙামাটি শহরের বিভিন্ন স্পট দিয়ে বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার ভারত সীমান্ত দিয়ে এসব অবৈধ সিগারেট আসে। গত ৬ মাসে কোটি কোটি টাকার অবৈধ সিগারেট ধরা পড়েছে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে। আটক হয়েছেন বেশ কয়েকজন। তবে এই সিন্ডিকেটের সাথে জড়িত বিএনপি অংগ সহযোগি সংগঠনের লোকজন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা প্রথমে সুমিত্র চাকমাকে আটক করি। তার স্বীকারোক্তি মোতাবেক মহসিন কলোনীতে ছাত্রদল নেতা রাজুর বাসায় অভিযান পরিচালনা করে পাচারের জন্য লুকিয়ে রাখা প্রায় ১৫লাখ টাকার সিগারেট জব্দ করা হয়। শনিবার দুপুরে আটককৃত এই ২ ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

রামগড়ে হেনা-বেলায়েত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে ওয়াদুদ ভূঁইয়া

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

পাহাড়ে টেকসই উন্নয়নে সেনাবাহিনীর বহুমাত্রিক অবদান

প্রধানমন্ত্রী নৃ-গোষ্ঠীদের নিজস্ব ভাষা শিক্ষা প্রচলন করেছেন – বীর বাহাদুর

রাঙামাটিতে সমবায় দিবস পালিত

জামায়াতের এমপি প্রার্থীর সাথে পৌর দায়িত্বশীলদের মতবিনিময়

বিলাইছড়ি উপজেলায় প্রশাসন কর্তৃক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে

ঈদের ছুটিতে চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাটে ব্যস্ততা বেড়েছে

কাপ্তাইয়ে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: