রবিবার , ৭ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ি ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের নির্বাচন / হাজী মোহাম্মদ জসিম সভাপতি, আকতার হোসেন সম্পাদক

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
আগস্ট ৭, ২০২২ ১০:১১ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের নির্বাচন ২০২২ এর কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে হাজী মোহাম্মদ জসিম ও সাধারন সম্পাদক মো: আকতার হোসেন জয় লাভ করেছে। বোরবার (৭ আগষ্ট ২০২২) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা ভোট গ্রহণ করে গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন ফলাফল ঘোষনা দেন।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ভোটার সংখ্যা ১০৬ জন হলেও ১ ভোটার মৃত্যু ও ২ জন ভোটার দেশের বাহিরে থাকায় ১০৩ জন ভোটার ব্যালেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে সহকারী নির্বাচন কমিশনারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে মনির হোসেন ও মো: আব্দুর রাজ্জাক।

পরে ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায়, ৬৪ ভোটে হাজী মোহাম্মদ জসিম সভাপতি, ৫৭ ভোটে মো: আকতার হোসেন সাধারন সম্পাদক ও ৬৯ ভোটে সাংগঠনিক সম্পাদক পদে মো: আবুল কালাম ভূঁইয়া নির্বাচিত হন। এছাড়াও ৪৫ ভোটে সহ-সভাপতি আলী আহম্মদ,যুগ্ম সম্পাদক পদে দুইজন প্রার্থী একই সংখ্যাক ভোট পাওয়ায় লটারীতে ৩৪ ভোটে মো: সিরাজুল ইসলাম নির্বাচিত হয়।

কোষাধ্যক্ষ পদে ৭৪ ভোটে হাবিবুর রহমান খাঁন, ৫৭ ভোটে মো: মীর নুর রহমান মিলন দপ্তর সম্পাদক, লাইন নিয়ন্ত্রক পদে ৬১ ভোট পেয়ে মো: কামাল উদ্দিন (প্রথম) ৫১ ভোটে কৃষ্ণ কুমার দে (২য়) নির্বাচিত হন। এছাড়াও কার্যকরী সদস্য পদে মো: রবিউল ইসলাম রিপন ৫৩ ভোটে (১ম) ও ৩৩ ভোটে টিপু সুলতান (২য়) সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ির দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা

রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

এশা ত্রিপুরা হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

রাইখালীতে কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ কাপ্তাই নারানগিরি মুখ পাড়া ভাঙ্গন রোধে আরসিসি ব্লক স্থাপন

ঈদগাঁওয়ে গণঅভ্যুত্থান স্মরণে শিক্ষার্থীদের গ্রাফিতি অংকন

কেপিএম কর্তৃপক্ষের সাথে কাপ্তাই প্রেসক্লাবের নব গঠিত কমিটির মতবিনিময়

কৃষকদল নেতা সজীব হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি বিক্ষোভ

জুরাছড়ির দুর্গম পাহাড়ে সেনা বাহিনীর চিকিৎসা সেবা ও প্রীতিভোজ

রামগড়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

error: Content is protected !!
%d bloggers like this: