রবিবার , ২৮ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চান পলিটেকনিক শিক্ষার্থীরা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৮, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ

 

৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন- ইঞ্চিনিয়ারিং শিক্ষা কোর্স’ কে হ্রাস করে ৩ বছরে রুপান্তর করার শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ফের রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এ বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।

রবিবার দুপুর ২ টায় বিএসপিআই চত্বরে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এইসময় প্রতিষ্ঠানের অটোমোবাইল ডিপার্টমেন্টের ৭ম পর্বে অধ্যয়নরত মোহাম্মদ খোকন ও সিভিল উড ডিপার্টমেন্টে ৭ম পর্বে অধ্যয়নরত ফয়সাল হোসেন বাতিন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠান চত্বরের অভ্যন্তরে মূলফটকের সামনে থেকে শুরু হয় এবং প্রতিষ্ঠান চত্বর প্রদক্ষিণ করে আবারোও আরম্ভস্থলে এসে শেষ হয়। এসময় ছাত্র-ছাত্রীরা শিক্ষামন্ত্রীর ঘোষণা-মানিনা মানবোনা শ্লোগান দিতে থাকে।

বিক্ষোভ মিছিল শেষে মিছিলের নেতৃত্বে থাকা মোহাম্মদ খোকন কর্মসূচি ঘোষণা ও তাদের দাবি আদায়ের লক্ষ্যে সকল ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সমাবেশে কম্পিউটার ডিপার্টমেন্টের ৫ম সেমিষ্টারের ছাত্র তছলিম ভূঁইয়া, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিষ্টারের মহিবুল্লাহ, সিভিলউড ডিপার্টমেন্টের ৩য় সেমিষ্টারের মাইনুন নিশি সহ অনেকে বক্তব্য দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা / দুই বছরেই শক্ত ভিত্তির উপর আজকের পত্রিকা

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ১২৮ জন

রাঙামাটিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাপ্তাইয়ে নজরুল বর্ষের উদ্বোধন, ‘চল চল চল’ গানে মুখর উপজেলা পরিষদ মিলনায়তন

রামগড়ে ভারতীয় মদ ও ফেনসিডিল ধরল টাস্কফোর্স

সাজেক ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কমিটি পুনর্গঠন

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

টানা ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন

বাঘাইছড়িতে অটোরিকশা উল্টে যাত্রি সান্দ্রা চাকমার মৃত্যু 

ঈদগাঁওয়ে ভারী বৃষ্টির সুযোগে চলছে খালের পাড় দখলের মহোৎসব

error: Content is protected !!
%d bloggers like this: