বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সংবর্ধিত অনুষ্ঠানে দীপংকর / অবৈধ অস্ত্রধারীরা পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির  কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক গত সেপ্টেম্বর মাসে এই স্কুলটি এমপিও ভুক্ত হওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি দীপংকর তালুকদার বলেন, একজন ভালো মানুষ এবং একটি ভালো চাকরির জন্য শিক্ষার কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আন্তরিকতায় দূর্গম এলাকায় অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। শেখ হাসিনার নেতৃত্বে তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারোও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরোও বলেন, পাহাড়ের অবৈধ সন্ত্রাসীরা এখনো পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে।

এই অবৈধ অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এই অঞ্চলে শান্তি ফিরে আনতে হবে।

সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য সান্তনা চাকমা, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, একাডেমির সুপারভাইজার সোশেল চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তঞ্চঙ্গ্যা ধনা, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে।
স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ তঞ্চঙ্গ্যা।

সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে ৩ দরিদ্র পরিবারকে ঘর করে দিলো বিজিবি

আনন্দ হাটে ডিমের ডজন ১ টাকা! একটি জামা ২ টাকা

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১০২৮ জন পরীক্ষার্থী

চন্দ্রঘোনায় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের কর্মশালা 

দীঘিনালায় বন্যার্তদের ৭ বিজিবি’র মেডিকেল ক্যাম্পিং

খাগড়াছড়িতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু / পড়ালেখায় মনোযোগী না হওয়ায় ছাত্রকে মারধর করেন শিক্ষক

ঈদগাঁওয়ে ফার্নিচারের গুদামে দুর্ধর্ষ চুরি

বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তার আশ্বাস

রাজস্থলীতে শেখ রাসেল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রাজস্থলীতে জয় সেট সেন্টারের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: