বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

হার্টে ছিদ্র শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৭, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার দুর্গম লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের ঘনমোড় এলাকার হতদরিদ্র মোঃ মনির হোসেনের ঘরে জন্ম নেয়া শিশু রাব্বির বয়স মাত্র আড়াই মাস ।

গত ৭ জুন ২০২২ এই শিশু রাব্বির জন্ম হয় রাঙামাটি জেনারেল হাসপাতালে। তাও সিজারের মাধ্যমে। জন্মেই ধরা পড়ে শিশুর হার্টে ছিদ্র হয়েছে। রাঙামাটি সদর হাসপাতালের সার্জারি ডাক্তার মোঃ সেলিম তখনই শিশুটির পিতা মনির হোসেনকে বলেন ২-৩ মাসের মধ্যে ঢাকা নিয়ে তাকে হার্টের অপারেশন করাতে হবে।

এ কথা শুনে শিশুর পিতা মনির হোসেন শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুদিন রাখার পর ডাক্তারা বলেছেন ৩-৪ লক্ষ টাকা লাগবে। গত তিন মাসে শিশুর গরিব পিতা মনির হোসেন তার স্থাবর-অস্থাবর সম্পত্তি এই শিশুর চিকিৎসায় ব্যয় করে এখন সর্বহারা হয়ে গেছে।

বর্তমানের সে পথের ফকির। তার কাছে আর সহায় সম্বল বলতে কিছুই নেই। ইতোমধ্যে শিশুর চিকিৎসার জন্য রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার পরেও অনেক টাকার প্রয়োজন।

শিশুর পিতা মনির হোসেন বলেন, এই শিশুকে নিয়ে আমি এখন সর্ব শান্ত । আমার পথে নামা ছাড়া আর কোন গতি নাই। সমাজের বিত্তশালী ও সরকারী বেসরকারী সহযোগিতা ছাড়া আমার শিশু রাব্বিকে বাঁচানো কোন ভাবেই সম্ভব নয়।

শিশুটিকে বাঁচাতে সহৃদয়বান দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন মনির হোসেন। তার বিকাশ নম্বর- ০১৮১২-৪৩৮৮৪৪।

 

এ

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় আগুনে পুড়েছে দেড় কোটি টাকা ঝাড়ু ফুল

৩ বছরের সাজায় ২২ বছর আত্মগোপনে থাকা আসামি গ্রেফতার

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা

লংগদুতে বসতবাড়িতে ফলবাগান স্থাপনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৬ এপ্রিল কাপ্তাই সীতাদেবী মন্দিরে অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত 

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

মহালছড়িতে পুলিশের অভিযানে গাঁজা ও মোটরসাইকেলসহ একজন আটক

‎রাঙামাটির কাঁঠালতলী নুরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার নতুন করে যাত্রা শুরু

বাঘাইছড়িতে কলেজছাত্রী ধর্ষণ; দুই ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!
%d bloggers like this: