রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ

 

সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশের হামলার প্রতিবাদে রোববার সকালে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ সমাবেশ করেছে -খাগড়াছড়ি জেলা বিএনপি।

নারায়ণগঞ্জে বিএনপির শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওনকে হত্যা ও সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশী বাধার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিক্ষোভ মিছিলটি শহরের কলাবাগান মিল্লাত চত্ত্বর হতে শুরু করে ভাঙ্গাব্রীজ থেকে শহরের প্রধান সড়ক উঠতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশের বাধার মুখে ভাঙ্গাব্রীজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি’র নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সি: সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারন সম্পাদক এম এন আবছারসহ অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চলমান কর্মসূচি পালন করতে গিয়ে এখন পর্যন্ত সারাদেশে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজারের অধিক নেতাকর্মী। সারাদেশে প্রায় ২০ হাজার বিএনপি নেতাকর্মী ও অজ্ঞাত নামে বিভিন্ন মিথ্যা মামলা করেছে অবৈধ, অনির্বাচিত, ফ্যাসিবাদী সরকার।

যদি এই অশুভ তৎপরতা বন্ধ না করে, জনগণের যে ঐক্যের আন্দোলন শুরু হয়েছে, তা ক্রমান্বয়ে গণবিস্ফোরণে পরিণত হবে এবং আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।

তবে এই সমাবেশে পুলিশী বাধার কারণ হিশেবে পুলিশ জানিয়েছে, বিএনপি কমৃসূচি পালনের সীমা লঙ্ঘন করে মূল সড়কে উঠতে চাইলে তাদের থামিয়ে দেয়া হয়। এবং তাঁরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষে যার যার বাড়ি ফিরেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কার প্রদান

রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে ৫ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাজেকে পর্যটকদের নিরাপত্তায় পুলিশ পেল নতুন দুই গাড়ি

টানা বর্ষণে রাঙামাটিতে দুর্যোগের আশঙ্কা, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় মাঠে প্রশাসন

কাউখালীতে উন্নয়নকাজে বাধা, চাঁদার দাবিতে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কাপ্তাইয়ে ক্রিকেট পিচ এর উদ্বোধন

রাঙামাটিতে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় পরামর্শ সভা

error: Content is protected !!
%d bloggers like this: