বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় পরামর্শ সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ১৪, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ

রাঙামাটিতে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনের সঙ্গে ‘সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের আশিকা কনভেনশন হলে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস পরিচালিত ‘আস্থা’ শীর্ষক প্রকল্প আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। আস্থা প্রকল্পের সিভিক প্লাটফর্ম আহবায়ক শিক্ষাবিদ নিরুপা দেওয়ানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সুশীল প্রসাদ চাকমার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি আসনে জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মেদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রতিনিধি চেয়ারম্যানের একান্ত সচিব উদ্ভাষণ চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের রাঙামাটির উপপরিচালক মো. শাহজাহান ও সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ওমর ফারুক প্রমুখ।

এছাড়া জাতীয় পার্টির রাঙামাটি জেলার সম্পাদক প্রজেশ চাকমা, গণঅধিকার পরিষদের রাঙামাটি জেলার সদস্য-সচিব ওয়াহিদুজ্জামান রোমান, আইনজীবী সুস্মিতা খীসা, কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কানন চাকমা, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প রঞ্জন চাকমা, প্রথাগত নেতৃত্ব নারী কারবারি শান্তনা খীসা, সাংবাদিক বিহারী চাকমা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এতে স্বাগত বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক রতন জ্যোতি চাকমা এবং প্রাসঙ্গিক বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আস্থা প্রকল্পের মাঠ সংগঠক রাজশ্রী চাকমা।

বক্তারা রাঙামাটিতে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও সবার গ্রহণযোগ্য করে সম্পন্ন করাসহ গণভোট সফল করতে সবাইকে একযোগে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহবান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবস পালিত

রাঙামাটিতে ২৫০ লিটার মদ সহ ৩ জন আটক

নানিয়ারচরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাটিরাঙ্গায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসুচী, ১৪৪ ধারা জারি

নির্বানপুর বন ভাবনা কেন্দ্রে ২৫ তম কঠিন চীবর দান সম্পন্ন

বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রাঙামাটি জেলা পরিষদ ও ডিএসএ সংবর্ধনা / সংবর্ধিত হচ্ছেন সাফ জয়ী পাহাড়ি কন্যারা; সম্মাননা পাচ্ছেন বীরসেন ও শান্তিমনি

হারিয়ে যাওয়া দেশীয় প্রজাতির বিলুপ্ত ১লাখ ৫০ হাজার গাছের চারা রোপন করলেন দক্ষিণ বন বিভাগ

রাজধানীতে বর্ণিল আয়োজনে পার্বত্য চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন

কাপ্তাইয়ে ৬০ জন কৃষকদের নিয়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ

error: Content is protected !!
%d bloggers like this: