রবিবার , ১ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে ইটভাটার তিন শ্রমিক অপহরণ মামলায় আটক দুই যুবক

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
জানুয়ারি ১, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ

 

কাউখালী উপজেলার তারাবুনিয়া খাজা গরীবে নেওয়াজ ইটভাটা (২৭ ডিসেম্বর/২২) হতে তিন শ্রমিক অপহরন মামলায় দুইজন কে কাউখালী থানা পুলিশ গতকাল শনিবার রাতে আটক করেছেন বলে জানা যায়।

সুত্র জানায় উপজেলার ৪ নং কলমপতি ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অবস্থিত খাজা গরীবে নেওয়াজ ইটভাটা হতে গত ২৭ ডিসেম্বর /২২ ইং তারিখ ভোর রাতে তিনজন ইটভাটা শ্রমিক কে অপহরণ করে উপজাতি সশস্ত্র গ্রুপ। অপহৃতরা হলেন মোঃ জিয়াউর রহমান (২৮), পিতা, মোঃ গাজি তাহের,সাং দক্ষিণ পাহাড় তলী,ফতেয়াবাদহাটহাজারী চট্টগ্রাম। মোঃ আহসান উল্লাহ (২৮),পিতা,রহমত উল্লাহ, সাং নোয়াখালী সদর, নোয়াখালী। মোঃ মোসলিম (৪০),পিতা মৃত, আবদুর রশিদ, শশীভুষন, ভোলা। ইটভাটার মালিক মোঃ ফারুক মিয়া বাদি হয়ে গত ২৯ ডিসেম্বর /২২ ইং তারিখে কাউখালী থানায় অজ্ঞাত নামা ১০/১২ জন কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ টি কাউখালী থানা পুলিশ তদন্তে নামেন এবং মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে যারা মোবাইলফোনে ইটভাটা মালিক ফারুকের কাছে ত্রিশ লক্ষ টাকা চাদা দাবী করেন তাদের মধ্যে সন্দেহজনক দুই জন কে গতকাল ভোর রাতে কাপ্তাই চন্দ্রগোনা পাহাড়ী এলাকা হতে আটক করে কাউখালী থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলেন ১) ক্যমং মারমা(২২) পিতা, আদো অং মারমা, সাং বিনাজুরী পাড়া, লক্ষিছড়ি,খাগড়াছড়ি। ২) উক্যওয়াি মারমা (২০) পিতা, মংলু মারমা, সাং রোয়াজা পাড়া, বান্দরবান সদর, বান্দরবান। এ ব্যাপারে কাউখালী থানায় মামলা রুজু করা হয় মামলা নং ৮,তারিখ ৩০.১২.২০২২ইং,আইও এসআই মোঃ শামীম।

পরে আটককৃত দুই জন কে আজ (রবিবার) রাংগামাটি জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হবে বলে কাউখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোঃ পারভেজ আলী জানান। এবং অপহৃত তিন শ্রমিক কে উদ্ধারের চেষ্টা অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সেলাই মেশিন ও বাদ্যযন্ত্র বিতরণ

কাউখালীতে বিএনপির লিফলেট বিতরণ

দীঘিনালাতে মানবিক যুব সমাজ এর কার্যালয় উদ্বোধন 

রমজানে বাজার নিয়ন্ত্রণে বাঘাইছড়িতে প্রশাসনের অভিযান

বাংলাদেশ স্কাউট এর ক্যাম্প ফায়ারে মুখর কাপ্তাই রাইংখ্যং আইল্যান্ড

এক কিলোমিটার দূরেই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, তবুও বিদ্যুৎ বঞ্চিত কলাবুনিয়াবাসী

ঈদগাঁওয়ে সাবেক চেয়ারম্যান আ’লীগ আব্দুর রাজ্জাক গ্রেফতার

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ১ সেনা কর্মকর্তা ও ৩ সন্ত্রাসী নিহত

বিলাইছড়িতে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে গাইনী মেডিক্যাল ক্যাম্পেইন

error: Content is protected !!
%d bloggers like this: