বুধবার , ৮ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ি জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন্সের উদ্যোগে নারী দিবস উদযাপন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
মার্চ ৮, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ

 

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যকে সামনে সামনে রেখে খাগড়াছড়ি জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি জেলা শহরের অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে পুলিশ লাইন্সে আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. নাইমুল হক এবং সভা সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা।

এ দিবস টি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন,দেশ জুড়ে বা বলা চলে বিশ্বজুড়ে এইদিন সব মেয়েদের সম্মান জানানো হয়। যদিও আজকের দিনে নারী বলে তাঁদের জন্য আলাদা কোনও দিনের প্রয়োজন নেই। কারণ তাঁরা যে স্বয়ংসিদ্ধা। তাঁরা এখন কারও উপরে নির্ভরশীল নয়। উল্টে তাঁদের উপরই দাঁড়িয়ে আছে পরিবার। আবার কখনও তাঁদের উপরেই নির্ভর করছে কোনও দেশের ভাগ্য বা ভবিষ্যৎ। নারীরা আজ সকল ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। নারী সবকিছুই পারি। দেশের উন্নয়নের জন্য নারীদের ভুমিকা অপরিসীম ভূমিকা রয়েছে। মুক্তি যুদ্ধের সময়ও নারীরা অসামান্য অবদান রেখেছে। নিজেদের যোগ্যতা ও ক্ষমতায় আজ নারীরা এগিয়ে যাচ্ছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র সভানেত্রী রেহানা ফেরদোসী, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. জয়া চাকমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা এবং সাম্পারি গ্রুপ অব ইনিশিয়েটি ‘র চেয়ারপারসন শাপলা দেবী ত্রিপুরা প্রমুখ।

এছাড়াও সভায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সদর থানার ওসি মো. আরিফুর রহমান,সদর ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ৩ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

বিলাইছড়িতে ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে ঈদগাঁও উপজেলা বিএনপির মানববন্ধন

পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়েছে পাহাড়ের মানুষ

কাপ্তাইয়ে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

রাজস্থলীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চল- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রামগড়ে ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন

ধানের শীষ পেলেই জয় নিশ্চিত নয়, তাই সতর্ক থাকতে হবে- দীপেন দেওয়ান

কাউখালীর ত্রিরত্নাংকুর বন বিহারে ১০ তম কঠিন চীবর দান শুরু

error: Content is protected !!
%d bloggers like this: