সোমবার , ২৪ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২৪, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ

 

রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের  শিল্প এলাকায় সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮  টার পর  গলায় ফাঁস দেওয়া এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ।

তার নাম মোঃ বেলাল হোসেন (৩৬)। তিনি ওই এলাকার আবুল খায়ের এর ছেলে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ধারণা করছেন তিনি আত্মহত্যা করেছেন।

আত্মহননকারী বেলাল কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশন( বিএফআইডিসি)  এ অস্থায়ী ভিত্তিতে চাকরি করতো বলে তার বন্ধুরা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, বেলালের পরিবারের সাথে কথা জানতে পারলাম যে, গতকাল( রবিবার)  রাতে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান।

আজ (সোমবার)সকালে তার পরিবারের লোকজন ঘুম থেকে ডাকতে গিয়ে বেড়ার ফাঁকে দেখতে পান তাঁর  রুমে  ওড়না গলায় দিয়ে  সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছেন তিনি। পরে পুলিশ এবং স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে  সকাল সাড়ে ৮ টায় পুলিশ সদস্যরা গিয়ে  বেলালের নিজ বাসা থেকে  মরদেহটি উদ্ধার করেন।  সুরহাল প্রস্তত করে মৃত্যুর  সঠিক কারন নির্নয়ের  নিমিত্তে ময়না তদন্তের জন্য লাশটি সোমবার  রাঙামাটিতে  প্রেরন করা হয়েছে। মৃত্যু সঠিক  কারন সংক্রান্তে মতামত প্রাপ্তি ও তদন্ত শেষ  বিস্তারিত জানা যাবে।

এছাড়া এ ঘটনায় কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য সোমবার সকালে রাঙামাটিতে প্রেরণ করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরে আলম।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের মহড়ার প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি

রাঙামাটিতে গ্লোবাল ব্যাংকের একশ’তম শাখার উদ্বোধন

উক্যছাই মারমার মৃত্যুতে শোক নেমেছে রাঙামাটি- বান্দরবানে: বিমান কেড়ে নিলো গিটারের সুর

চকরিয়ায় ঈদের দিন সকালে বসতবাড়িতে সন্ত্রাসীদের নারকীয় হামলা ও ভাঙচুর

গণহত্যার বিচারের দাবীতে লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড দিবস পালিত

ঢাকায় পিসিসিপির বি‌শিষ্টজন সংবর্ধনা ও বিজয় দিবস উদযাপন

বাঘাইছড়ির তরুণ অ্যাথলেট কাইফুজ আনামের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

বিলাইছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার মোঃ কোফিল উদ্দিন 

‎রাঙামাটিতে ভোলকান ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

এ এস এম হাশিম পৌর হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: