সোমবার , ৩ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে ট্রাক চাপায় যুবক নিহত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জুলাই ৩, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড়ে সিমেন্ট কোম্পানীর ট্রাক চাপায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল চালক (ফেনী হ- ১১-৬০৮৬ ) নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রামগড় প্রধান সড়কে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদুল ইসলাম রামগড়ের কালাডেবার সোনাইআগা এলাকার মীর হোসেনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভগ্নিপতির মোটরসাইকেল চালিয়ে সোনাইপুল যাচ্ছিলেন জাহিদুল। রামগড়-বারইয়ারহাট সড়কের ২০ ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে পৌঁছালে সড়কের মাঝখানে গর্তে পড়ে মোটর সাইকেলে থেকে ছিটকে যান তিনি। এসময় সামনে থেকে আসা কনফিডেন্স সিমেন্ট কোম্পানীর একটি ট্রাক (চট্ট মেট্রো অ-১১-০৯৬৩) চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদুলের।

রামগড় থানার ওসি মিজানুর রহমান জানান, ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং রামগড় থানায় একটি অপমৃত‍্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, বিভিন্ন স্থানে ধ্বস, নিন্মাঞ্চল প্লাবিত

রাঙামাটি শহরের তবলছড়িতে অগ্নিকান্ড

বাঘাইছড়িতে দুই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার 

শান্তিচুক্তির অসমাপ্ত ধারাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব- প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

আর্তমানবতা ও মানবিক সংগঠন উন্মেষের ১ যুগ পুর্তি উদযাপন

মৎস্য সপ্তাহ উপলক্ষে কাউখালীতে নানা কর্মসূচি পালিত

নিখোঁজ মোস্তফার সন্ধানে দীঘিনালায় মানববন্ধন 

‎পাহাড়ে বন উজার করছে আঞ্চলিক রাজনৈতিক দলের একটি সশস্ত্র সন্ত্রাসী সংঘবদ্ধ চক্র

রুমায় কলা গাছের তন্তু থেকে সুতা ও কাপড় বুনন প্রশিক্ষণ

বাল্য বিবাহ ও মাদক নির্মূলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সভা

error: Content is protected !!
%d bloggers like this: