শনিবার , ১১ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
মে ১১, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ

 

খাগড়াছড়িতে জেলা ও দ্য়রা জজ আদালত’র উদ্যোগে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১১মে) সকাল সাড়ে ১০টায় জেলা দায়রা জজ কোর্টের কনফারেন্স হলে এ বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দ্য়রা জজ মোঃ আবদুল্লাহ আল মামুন।

এ সময় পেন্ডিং সমন,ওয়ারেন্ট জারীর কার্যক্রম, পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিতকরণ ও সাক্ষীদের আদালতে আসা-যাওয়ার পথে নিরাপত্তা বিধান। অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে অসুবিধা দূরীকরণ,বিচারাধীন কয়েদিদের জেলখানা হতে আদালতে সময়মত হাজির করা,আসামীর গ্রেফতারী পরোয়ানা,সাক্ষীদের সমন,গ্রেফতারী পরোয়ানা ও ক্রোকী পরোয়ানা ত্বরিৎভাবে জারি করা ও জারি রিপোর্ট প্রদান,আদালত প্রাঙ্গণে নিরাপত্তা,বিচারকদের ও অন্যান্য অফিসারদের নিরাপত্তা পদক্ষেপ,মালখানা থেকে সময়মত আলামত আদালতে উপস্থাপন করাসহ বিভিন্ন মামলার জটিলতা ও প্রকৃত অপরাধীদের শাস্তির বিষয়ে আলোকপাত করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম,জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আজিজুল হকখাগড়াছড়ি সেনা রিজিয়নের জিএএও-২ মেজর মোঃ হাবির সোবহান মিয়াদ,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরিদ আলমসহ অন্যান্য আইনজীবিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: