বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ওয়াগ্গা মৌজা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ১৪, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে  ওয়াগ্গা মৌজা।

বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর)  বিকেলে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ২-০ গোলে চিৎমরম মৌজাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন   বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, বিপিএম (বার)।

এসময় কাপ্তাইয়ের সন্তান  সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বিপ্লব মারমা এবং কৃতি ফুটবলার কাজী মাকসুদুর রহমান বাবুল ও মং বাথোয়াই মারমা কে বিজিবির পক্ষ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  কাপ্তাই ৪১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আমির হোসেন মোল্লা,  রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং,   কাপ্তাই থানার ওসি মো: আবুল কালাম সহ জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, বিজিবির সদস্য,  উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা পরিচালনা করেন হাবিলদার মনিরুল ইসলাম  এবং সহকর্মীরা ছিলেন সিপাহী নাজমুল ও সিপাহী বশির।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা হন ওয়াগ্গা মৌজার লিটন কুমার নাথ।

উল্ল্যেখ যে, কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর আয়োজনে গত ১৩ নভেম্বর সর্বমোট ৬ টি মৌজার ৬ টি দল নিয়ে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মৌজা ভিত্তিক এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন

চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপিডিএফের বাঘাইহাট বাজার বয়কট ঘোষণা

ভূষণছড়া গণহত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে পিসিসিপি’র শোকসভা

কাপ্তাই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত 

কেপিএমকে পুরোদমে চালু ও অতীত ঐতিহ্য ফিরেয়ে আনতে নৌকায় ভোট চাইলেন দীপংকর

কাপ্তাইয়ে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ইউএনও হিসেবে এক বছর পূর্ণ করলেন মো: মহিউদ্দিন

দক্ষিণ-পূর্ব রিজিয়ন (চট্টগ্রাম) আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

সার্কেল অফিস ও বিলাইছড়ি থানা  পরিদর্শন করেন পুলিশ সুপার 

ইসলামপুর খালঘাটে লবণ আটকিয়ে ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: