মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা / উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দেওয়ার আহবান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি।
ডিসেম্বর ১৯, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ

খাগড়াছড়িতে নৌকা প্রার্থীর সমর্থনে প্রচার প্রচারণা শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা সদরের বেতছড়িমুখ এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এরপর তিনি জেলার মাইসছড়ি ও মহালছড়ির পথে পথে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রার্থীকে  স্থানীয় বাসিন্দারা ডাকঢোল বাজিয়ে প্রার্থীকে বরণ করেন।
এসব পথসভায় বিপুল পাহাড়ি-বাঙালি নারী-পুরুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
প্রচারণাকালে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালে শান্তিচুক্তি হয়েছিল। তারপর থেকে পাহাড়ে শান্তি প্রক্রিয়ার অগ্রগতির সাথে সাথে উন্নয়নের ধারাবাহিকতাও অব্যাহত আছে।
এই উন্নয়ন তৎপরতা পাহাড়-সমতলেও এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামাত দেশের অগ্রগতিকে নস্যাৎ করতে আবারও জ্বালাও- পোড়াও সন্ত্রাস শুরু করেছে। তাদেরকে প্রতিহত করে শেখ হাসিনাকে সরকার গঠনে সহযোগিতা করায় দেশপ্রেমিক মানুষের দায়িত্ব।
প্রচারণাকালে প্রধান নির্বাচনী এজেন্ট চাইথোঅং মারমা, জেলা আওয়ামী লীগের সা. সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, আওয়ামীলীগ নেতা নীলোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল, মহালছড়ি ভাইস- চেয়ারম্যান জসিম উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, হেডম্যান কার্বারিরা উপস্থিত ছিলেন।
তবে এখনো অন্য প্রার্থীদের প্রচারণা দেখা যায়নি। খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগ,  জাতীয়পার্টিসহ ৪জন প্রতিদ্বন্ধিতা করছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল একটি কালজয়ী প্রতিষ্ঠান -৪১ বিজিবি অধিনায়ক

জুড়াছড়ির দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন করলো সেনাবাহিনী

অংসুইপ্রু ও সন্তু লারমার সাথে এশিয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলের পৃথক সাক্ষাৎ

ফারুয়া ইউনিয়নে ৬০০ জনকে ভিডব্লিউবি চাউল বিতরণ

রাঙামাটি শহরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান

“পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ কার্যকর” রায়ের বিরুদ্ধে রিভিউ উত্থাপনে পাহাড়ে উদ্বেগ

রাবিপ্রবি সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ড এর ৫ম সভা অনুষ্ঠিত

জুরাছড়িতে খাদ্য বান্ধব চাল বিতরণ

রামগড়ে বন্যার্তদের মাঝে শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ

খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে প্রধান উপদেষ্টা এবং সরকারের নীতি সহাবস্থানের পক্ষে

error: Content is protected !!
%d bloggers like this: