বুধবার , ১৩ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সচল হলো চন্দ্রঘোনা ফেরি চলাচল : উদ্ধার করা হলো ড্রেজিংয়ের কাজে আনা ক্রেন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ১৩, ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার  উপর দিয়ে বয়ে চলা কর্ণফুলীর নদীতে বুধবার (১৩ মার্চ) সকাল ৬ টা হতে পুনরায় ফেরি চলাচল সচ়ল হয়েছে।

বুধবার সকাল ৯ টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নদীর দু’পারে অসংখ্য গাড়ি অপেক্ষা করছে ফেরিতে উঠার জন্য। এসময় ফেরিতে চলাচলকারী চালক এবং যাত্রীরা ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এই কর্ণফুলী নদীতে একটি সেতুর জন্য দাবি জানান।

রাঙামাটি সড়ক ও জনপদ ( সওজ) বিভাগের নির্বাহী  প্রকৌশলী  সবুজ চাকমা ও উপ সহকারী প্রকৌশলী  রবিউল আউয়াল  বুধবার সকালে জানান, আজ( বুধবার)  সকাল ৬ টা  হতে সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরি চলাচল। তাঁরা  আরোও জানান,  কর্ণফুলি নদীর ফেরি চলাচলের পথে ড্রেজিং এর জন্য গত রবিবার  (১০ মার্চ) ভোর ৬ টা  হতে বুধবার (১৩ মার্চ) ভোর ৫ টা  পর্যন্ত ফেরি চলাচলের বন্ধ ঘোষণা করেছিলেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ।

নদীতে  ড্রেজিং এর জন্য আনা একটি ক্রেন গত শনিবার( ৯ মার্চ) মধ্য রাতে কর্ণফুলি নদীতে ডুবে যাই। যার ফলে কর্ণফুলী নদীতে ড্রেজিং করা সম্ভব হয় নাই। গতকাল মঙ্গলবার এই ক্রেনটি উদ্ধারের জন্য চট্টগ্রাম হতে একটি বার্জ ক্রেন আনা হয়েছে এবং গতকাল রাত ১১ টায় ক্রেনটি উদ্ধার কাজ শেষ করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

চন্দ্রঘোনা ফেরিঘাট ব্যবহার করে রাঙামাটি – খাগড়াছড়ি জেলা হতে যাত্রী এবং পণ্য বান্দরবান জেলা এবং রাজস্থলী উপজেলায় আনা নেওয়া হয়৷ এছাড়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অনেক জনগণ এই ফেরি ব্যবহার করে থাকেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে এবিসি ডায়াগনস্টিক এন্ড ডক্টরস কনসালটেশন সেন্টারের উদ্ধোধন

রাঙামাটিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচী

আধিপত্য, চাঁদাবাজি, অপহরণ ও খুনে মেতে উঠেছে সশস্ত্র সংগঠন; সাম্প্রতিক ৪ হত্যা কান্ড

রাঙামাটি আসনে দীপংকরসহ ৫ জনের মনোনয়ন জমাদান

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কাপ্তাই বিএসপিআইতে ছাত্রদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

রাঙামাটিতে প্রথমবারের মত বিভাগীয় কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুব সমাজের উচিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট হওয়া-ইউএনও আতিকুর রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

কক্সবাজারের ৭ উপজেলায় নতুন ইউএনও

error: Content is protected !!
%d bloggers like this: